চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যান্সার বিষয়ে সচেতন করতে দৌড়াবেন আহসান হাবীব, নিশাত, মাবিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৮
স্বাস্থ্য
A A
ক্যান্সার

৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ‘হিমু পরিবহণ, ঢাকা’ সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ‘We can, I can’ স্লোগান নিয়ে বাংলাদেশে দ্বিতীয় বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘ক্যান্সার সচেতনতার জন্য দৌড় ২০১৮ (Run for cancer awareness 2018)’।

যেখানে অংশগ্রহণ করবে ক্যান্সার সারভাইভার থেকে শুরু করে সমাজের বিভিন্ন বয়সী নানা শ্রেণীর মানুষ। এটা কোন প্রতিযোগিতা নয় বরং এই আয়োজনের লক্ষ্য হলো ক্যান্সার এর ব্যাপারে সচেতনতা তৈরি করা এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

এ বছর দ্বিতীয়বারের মতো আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণ করবেন উন্মাদ সম্পাদক আহসান হাবীব, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদার, এসএ গেমস-২০১৬ ভারোত্তোলনে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত এবং গত ওয়ার্ল্ড আয়রন ম্যান মালয়েশিয়া-২০১৭ এর অংশগ্রহণকারী বাংলাদেশী মোহাম্মদ সাইদুজ্জামান আরাফাতসহ আরো অনেকে।

দৌড়টি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, বাংলা একাডেমী, টিএসসি, ভিসি চত্বর, ফুলার রোড, স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য দিয়ে গিয়ে শহীদ মিনারে শেষ হবে।

‘Run for Cancer Awareness’ এ অংশগ্রহণ করতে ইচ্ছুক সবার জন্য রেজিস্ট্রেশন ফি ১৫০ টাকা (কেউ চাইলে আরও বেশি দিতে পারে)। রেজিস্ট্রেশনে অর্জিত অর্থ সেদিনই ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল’ এর ক্যান্সার ইউনিটে দিয়ে দেওয়া হবে।

দৌড়ে অংশ নিতে রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন : https://goo.gl/1EfW1u লিংকে।

Reneta

বিশ্ব ক্যান্সার দিবসে দেশব্যাপি ক্যান্সার সচেতনতায় হিমু পরিবহণ। বিস্তারিত জানতে ভিজিট করুন:
https://www.facebook.com/events/191381931601112/?active_tab=about

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যান্সার
শেয়ারTweetPin

সর্বশেষ

মেহেরপুরের “মেহের সাগর কলার” জিআই পণ্যের স্বীকৃতিতে উচ্ছ্বসিত চাষী

জুলাই ২৩, ২০২৬

ম্যানসিটিতে ২০৩০ পর্যন্ত থাকবেন ফোডেন

জুলাই ২৩, ২০২৬

জামায়াতে ইসলামী ও এনসিপিকে মিথ্যার রাজনীতি পরিহার করতে হবে

জুলাই ২৩, ২০২৬

নেত্রকোণার কলমাকান্দায় ১৫টি গ্রাম প্লাবিত

জুলাই ২৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের নাম যাত্রাবাড়ি

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT