চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যানসার আক্রান্ত সোনালীর জন্য বলিউডের প্রার্থনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ন ০৫, জুলাই ২০১৮
বিনোদন
A A

ইরফান খানের ক্যানসারের খবরে বলিউড যখন কিছুটা মর্মাহত ঠিক তখনই শোনা গেলো আরো একটি হার্টব্রেকিং খবর! এবার নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী সোনালী বেন্দ্রে। তিনি নিজেই বুধবার তার ক্যানসার হওয়ার খবরটি জানান। শুধু তাই নয়, তিনি এখন ক্যানসারের চূড়ান পর্যায়ে আছেন বলেও জানান সোনালী। হঠাৎ তার এমন মরণব্যাধী অসুস্থতার খবরে ফের মর্মাহত বলিউড।

ক্যানসারের খবরটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সাথে সাথেই চকিত হয়ে উঠে পুরো বলিউড। সোনালীকে সাহস আর শক্তি যুগাতে যেনো সোশাল মিডিয়াতেই সোনালীকে উদ্দেশ্য করে বলিউডের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষিরা ভরসা জানান।

এরমধ্যে একাধিক ছবিতে সোনালীর সঙ্গে অভিনয় করা বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগণ বলেন, আমাদের আশির্বাদ তোমার সঙ্গে রইলো। এই সময়ে আরো দৃঢ় হও। আমি বিশ্বাস করি, ক্যানসারকে পরাজিত করে তুমি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারবে। সেই শক্তি তোমার রয়েছে।

অভিনেতা অনিল কাপুর লিখেন, সোনালী তুমি একজন যোদ্ধা, বরাবর তাই ছিলে। তোমার এই যুদ্ধ পথে আমাদের সমর্থন ও ভালোবাসা রইলো। আশা করছি শিগগির সুস্থ হয়ে তুমি আমাদের মাঝে ফিরবে।

অভিনেতা অর্জুন কাপুর সোনালীকে উদ্দেশ্য করে বলেন, ক্যানসারকে তুমি জিততে দিও না। তোমার সংগ্রাম চালিয়ে যাও।

অভিনেতা রিতেশ দেশমুখ সোনালী বেন্দ্রের টুইটারে দেয়া স্ট্যাটাসটি শেয়ার করে লিখেন, খুবই বেদনার সংবাদ এটা। দ্রুত সুস্থ হও এই কামনা করি।

Reneta

এছাড়া করণ যোহর, পুনম পাণ্ডে, দিব্য দত্ত, ইলিয়েনা ডিক্রুজ, নায়ক আফতাব, বিবেক অবিরয়, রাজকুমার রাওয়ের মতো অভিনেতা অভিনেত্রীরাও সোনালীর এই দুঃসময়ে পাশে আছেন বলে জানান। তাদের প্রত্যেকের ভাষ্য, ক্যানসারকে পরাজিত করে খুব শিগগির সোনালী আগের জীবনেই ফিরে আসবে।

ক্যান্সারের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন নব্বই দশকের ভারতীয় ছবির জনপ্রিয় নায়িকা সোনালী বেন্দ্রে। বুধবার দুপুরে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। ক্যান্সার নিয়ে তিনি খুব ভয়ঙ্কর স্টেজে আছেন বলেও উল্লেখ করেন সোনালী। বর্তমানে নিউ ইয়র্কে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বলেও জনান এই নায়িকা।

Jui  Banner Campaign
ট্যাগ: অজয় দেবগণঅনিল কাপুরঅর্জুন কাপুরইরফান খানবলিউডসোনালী বেন্দ্রে
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের নির্বাচনের পর ভারতের বিপক্ষে খেলতে চাইবে পাকিস্তান: চেতন শর্মা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিশ্বকাপের আগেরদিন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT