চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌশল পাল্টে রোনালদোদের টিকে থাকার জয়

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
১১:০২ অপরাহ্ণ ২১, জুন ২০১৭
স্পোর্টস
A A

প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর কনফেডারেশনস  কাপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে অন্য পর্তুগালকে দেখা গেল। আগের ম্যাচের কৌশল এদিন আর চোখে পড়ল না। রোনালদো ঠিকঠাক ব্যবহৃত হলেন। গোলও পেলেন। তার একমাত্র গোলেই জয় পেয়েছে দলটি।

আগের ম্যাচে পেপেরা ৪-৩-৩ ফর্মেশনে খেলেছিলেন। রোনালদোকে মাঝে রেখে ডান পাশে ন্যানি। বাঁ-দিকে ছিলেন কুয়ারেসমা। এদিন ৪-৪-২ ফর্মেশনে চলে যান কোচ সান্তোস।  এই ফর্মেশনেই দলটি শুরুতে সাফল্য পায়। ডানদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো ভয়ঙ্কর হয়ে ওঠেন।

ম্যাচের মাত্র আট মিনিটের মাথায় পরিকল্পিত এক কাউন্টার অ্যাটাকে এগিয়ে যায় আগের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-২ গোলে ড্র করা পর্তুগাল। রোনালদো নিজেদের অর্ধ থেকে বল রিসিভ করে ডান উইং ধরে প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েন। বক্সের খানিকটা বাইরে থেকে উইলিয়ামকে পাস দেন। উইলিয়াম চোখের পলকে দিক পরিবর্তন করে বাঁ উইংয়ে গুয়েরিওর কাছে পাঠিয়ে দেন। গুয়েরিও দারুণ দক্ষতায় বাঁকানো শটে রোনালদোকে চোখে রেখে ডিবক্সের আকাশে বল তুলে দেন। রাশিয়ার ডিফেন্ডার কুদ্রিয়াসোভ তখন চরম ভুলটা করে বসেন। রোনালদোর সামনে থেকে তিনি গার্ড দেন। পর্তুগীজ তারকা পেছনে দাঁড়িয়ে বলের ওপর চোখ রেখে হেড দেন। ব্যাক পোস্ট দিয়ে বল জালে জড়ায়।

দাপুটে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রাশিয়া। ওশেনিয়া চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করে স্বাগতিকরা। সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে প্রথমার্ধে রোনালদোকে সামলাতেই সময় গেছে তাদের। রাশিয়ার পরের ম্যাচ মেক্সিকোর বিপক্ষে, ২৪ জুন। সেমিতে যেতে হলে এই ম্যাচে জিততে হবে তাদের। একই দিন রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।

প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে স্বাগতিক রাশিয়া বেশি ভালো খেলেছে। ডিফেন্স থেকে শক্তি কমিয়ে মাঝমাঠে নজর দেন দলটির কোচ স্লামোভিচ। রোমান সিসকিনকে উঠিয়ে মিডফিল্ডার ইরোখিনকে নামিয়ে দেন তিনি। ইরোখিন নেমে বলের জোগান বাড়ানোর চেষ্টা করেন।

পর্তুগালের কোচও কম যান না। রাশিয়ার আক্রমণের জবাবে তিনিও আক্রমণাত্মক কৌশল নতুন করে সাজান। কাউন্টার অ্যাটাকে শক্তি বাড়াতে ৭৮ মিনিট নাগাদ আন্দ্রে সিলভাকে উঠিয়ে গেলসন মার্টিনসকে নামিয়ে দেন। চার মিনিট বাদে মাঝমাঠেও সতেজতা আনেন পর্তুগীজ কোচ। আদ্রেইন সিলভাকে উঠিয়ে দানিলোকে স্মরণ করেন। এই পরিবর্তনগুলো করার পর নতুন করে ম্যাচে ফিরতে শুরু করে পর্তুগাল।

Reneta

ম্যাচের শেষ দিকে পর্তুগাল আবার কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে রাশিয়া বারবার কাউন্টারে অ্যাটাকে আসে। একদম শেষ দিকে প্যাট্রিসিওর দারুণ একটি হেড অল্পের জন্য বারের উপর দিয়ে যায়। অল্পের জন্য তাদের ম্যাচও বেরিয়ে যায়!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কনফেডারেশন্স কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

মে ১৯, ২০২৬

হামে আক্রান্ত গর্ভবতীদের ভ্রুণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা

মে ১৯, ২০২৬

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ১২ বছর পূর্তি

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মাজারে হামলার নিন্দা জানিয়েছেন ছারছীনার পীর সাহেব

মে ১৯, ২০২৬

লিটনের কিপিং বিশ্বমানের: শন টেইট

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT