চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়েন্টিনের কাজে নারাজ ব্রুস লির মেয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৯
অন্যান্য
A A

কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবিটিতে মার্শাল আর্ট কিংবদন্তী ব্রুস লির একটি চরিত্র আছে। কিন্তু বড় পর্দায় বাবার চরিত্রটি দেখতে গিয়ে হতাশ হয়েছেন ব্রুসলির মেয়ে শ্যানন লি। তিনি জানিয়েছেন কোয়েন্টিন টারান্টিনো তার বাবার চরিত্রটি যেভাবে দেখিয়েছেন, তা তার একদমই পছন্দ হয়নি।

‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবিতে ব্রুসলিকে যেভাবে দেখানো হয়েছে তা একেবারেই পছন্দ হয়নি ব্রুস লি কন্যা শ্যাননের। অভিনেতা মাইক মোহ এই ছবিতে ব্রুস লির চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে ব্রুস লিকে অহংকারী এবং রাগী হিসেবে দেখানো হয়ে। তাই সিনেমা দেখার পরে বাবার চরিত্রটি দেখে মন খারাপ হয়েছে শ্যাননের। বাস্তবের সঙ্গে সিনেমার ব্রুস লির আচরণের কোনো মিল নেই।

শ্যানন বলেছেন, ‘আমি বুঝতে পেরেছি যে ব্র্যাড পিটকে খুবই খারাপ মানুষ হিসেবে দেখানো হয়েছে যিনি ব্রুস লিকে মেরে হারিয়ে দিতে পারেন। তবে তিনি যখন বেঁচে ছিলেন তখন হলিউড তার সঙ্গে এরকম আচরণ করতো না।’

শ্যাননের এই অভিযোগের জবাবে কোয়েন্টিন টারান্টিনো অবশ্য এখনও মুখ খোলেননি। তবে শ্যানন এবং ব্রুস লির ভক্তরা কোয়েন্টিনের জবাবের অপেক্ষা করছেন।

৬ জুলাই মুক্তি পেয়েছে কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’। মুক্তির প্রথম দিনে ছবিটি আমেরিকায় আয় করেছে ৪০ মিলিয়ন ডলার। লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ব্র্যাড পিট আছেন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবিতে। এই প্রথম বড় পর্দায় তাদের একসঙ্গে দেখা গিয়েছে। অপরাধ জগতের নানা রোমাঞ্চকর কাহিনী নিয়ে তৈরি টারান্টিনোর ২ ঘণ্টা ৪১ মিনিটের ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ সিনেমাটি মুক্তির পরে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে দর্শক এবং সমালোচকদের কাছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়েন্টিন টারান্টিনোব্রুস লিব্র্যাড পিটলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT