চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি যখন ‘পেসার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সময়ের সেরা ব্যাটসম্যান তিনি। সর্বকালের বিবেচনায় কত নম্বরে থাকবেন, আলোচনাটা সেদিক থেকেও আছে। এমন ব্যাটসম্যানকে বোলার হিসেবে দেখার সুযোগ কম মানুষেরই হয়েছে। সিডনিতে ভারত-অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিন যারা মাঠে ছিলেন, তারা দেখলেন মিডিয়াম পেসার কোহলিকে। শুক্রবার দুই ওভার হাত ঘুরিয়ে ছয় রান খরচ করেন ভারতীয় অধিনায়ক।

এটা অবশ্য প্রথম নয়। এর আগেও বল হাতে দেখা গেছে বিরাটকে। ঝুলিতে রয়েছে আটটি আন্তর্জাতিক উইকেট।

কোহলি এদিন উইকেট না পেলেও খুব একটা খারাপ বল করেননি। ছোট্ট রানআপে ব্যতিক্রম একটা ভঙ্গিতে বল ডেলিভারি দেন।

ভারত প্রথমে ব্যাট করে ৩৫৮ রান করে। কোহলি ৮৭ বলে ৬৪ করেন। ওপেনার পৃথ্বী শ ৬৬ রানের ইনিংস খেলে আউট হন। ভারতের জন্য দুঃসংবাদ তার ইনজুরি। পৃথ্বী ঘরের মাঠে অভিষেক ম্যাচে দারুণ ব্যাট করে আলোচনায় এসেছেন। বিদেশের মাটিতেও তিনি ভালো করবেন বলে অনেকে মন্তব্য করেছেন। কিন্তু প্রথম টেস্টে সেই তিনি খেলতে পারছেন না। এই দুজন ছাড়া ভারতের হয়ে আরও তিন জন হাফসেঞ্চুরি করেছেন।

টি-টুয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল ভারত ও অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হয়। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে একটিই অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পেয়েছে সফরকারী ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলি
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ির আদলে প্যারা স্পোর্টসের আয়োজন করতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬
ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT