চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি তাহলে এশিয়া একাদশের এক ম্যাচে খেলবেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ ও ২১ মার্চ শের-ই-বাংলা স্টেডিয়ামে হওয়া ম্যাচের জন্য বিশ্ব একাদশের নাম ঘোষণা হয়ে গেছে। এশিয়া একাদশে কারা খেলবেন সেটাও মোটামুটি নিশ্চিত। কেবল একজন বাদে। তিনি বিরাট কোহলি। যাকে ঘিরে যত জল্পনা-কল্পনা। দুদিক থেকে দুরকম খবর ভারত অধিনায়কের বাংলাদেশে আসা, না আসা নিয়ে।

এশিয়া একাদশে কারা খেলবেন মঙ্গলবার সেই নামগুলো জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ থেকে পাঁচজনের নামের পাশাপাশি ভারতের চারজনের কথা বলেছেন, যেখানে নেই কোহলির নাম। রিশভ পান্ট, কুলদ্বীপ যাদব, শেখর ধাওয়ান ও মোহাম্মদ সামির কথা বললেও ভারত অধিনায়ক খেলবেন কিনা সেটা নিশ্চিত করতে পারেননি বিসিবি সভাপতি।

অন্যদিকে ক্রিকেট খবরের ওয়েবসাইট ক্রিকইনফো জানাচ্ছে ভিন্নকথা। তাদের প্রতিবেদন, একটি ম্যাচে দেখা যেতে পারে কোহলিকে। ভারতের আরেক ব্যাটসম্যান লোকেশ রাহুলকেও দেখা যেতে পারে এক ম্যাচে।

ভারত থেকে চারজন খেলছেন, এমন খবর কয়েকদিন আগে প্রকাশ করেছে দেশটির দৈনিক হিন্দুস্তান টাইমস। অভ্যন্তরীণ সূত্রের বরাতে তারা লিখেছিল, কোহলির সঙ্গে মোহাম্মদ সামি, শেখর ধাওয়ান ও কুলদ্বীপ যাদবকে বাংলাদেশে পাঠাবেন বলে বিসিবিকে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

এখন কোহলিকে ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা খবরের জন্য খবর, নাকি শেষমুহূর্তের জন্য তুলে রাখা চমক, সেটি জানতে মধ্য মার্চ পর্যন্ত অপেক্ষাই শ্রেয়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীবিরাট কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT