চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির সেঞ্চুরি, রঙিন পোশাকে উজ্জ্বল ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

টেস্ট সিরিজে হামাগুড়ি দিয়ে হোয়াইটওয়াশ এড়ানো গেছে। বোলাররা কাজটা ঠিকঠাক করলেও সাদা পোশাকে ব্যাটসম্যানদের জন্যই ভুগতে হয়েছিল ভারতকে। রঙিন পোশাকে ফিরে সেই ভারতই ব্যাটে-বলে উজ্জ্বল। সাউথ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটের জয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বিরাট কোহলির দল।

ডারবানে শুরুতে ব্যাট করে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৬৯ রান তোলে প্রোটিয়ারা। দুর্দান্ত সেঞ্চুরি করে একাই লড়েছেন স্বাগতিক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। পাল্টা জবাব দুর্দান্ত সেঞ্চুরিতেই দিয়েছেন কোহলি। ভারত অধিনায়কের শতকে ২৭ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ে নোঙর ফেলে সফরকারীরা।

আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। উদ্বোধনীতে ডি কক ৩৪, শেষদিকে মরিস ৩৯ ও ফেলুকোয়ও অপরাজিত ২৭ রানের ইনিংস খেলে ডু প্লেসিসকে সঙ্গ দিয়েছেন।

সেই সঙ্গের পথে ডু প্লেসিস ছয় ব্যাটসম্যানকে ফিরে যেতে দেখেছেন তাকে ক্রিজে রেখে। আমলা (১৬) সাজঘরে হাঁটা দেয়ার পর উইকেটে এসেছিলেন, তখন অষ্টম ওভারের খেলা চলে। ১২০ রানের লড়াকু ইনিংসটা খেলে যখন ফিরলেন, তখন ইনিংসের বাকি আর চার বল।

শুরুতে ডি কক সঙ্গ দিয়েছেন ৫৩ রানের জুটিতে, শেষদিকে মরিস ৭৪ ও ফেলুকোয়ও ৫৬ রানের জুটিতে সঙ্গী হয়েছেন ডু প্লেসিসের। তাতেই লড়াইয়ের পুঁজি পায় প্রোটিয়ারা। অধিনায়কের অষ্টম ওডিআই শতকটি ১১ চার ও ২ ছক্কায় ১১২ বলে সাজানো।

মূর্তিকারিগর

Reneta

সফরকারী বোলারদের মধ্যে সবচেয়ে সফল কুলদীপ যাদব, ১০ ওভারে ৩৪ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। ২টি গেছে চাহালের ঝুলিতে।

সেখানে রান তাড়া করতে নেমে শুরু থেকেই স্বাচ্ছন্দ্যে খেলেছে ভারত। রোহিত (২০) ও ধাওয়ানের (৩৫) উদ্বোধনী জুটি ৩৩ রানের। পরে কোহলি ও রাহানে ১৮৯ রানের জুটি ম্যাচ থেকেই ছিটকে দেয় প্রোটিয়াদের। রাহানে ওয়ানডেতে টানা পঞ্চম ফিফটিটি ৭৯ রানে টেনে থেমেছেন, ৫ চার ও ২ ছয়ে ৮৬ বলে সাজিয়ে।

কোহলির ওয়ানডে ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরিটি থেমেছে ১১২ রানে। ১১৯ বলে খেলা ১০ চারের ইনিংসে ছিল না কোন ছয়ের মার। তবে ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিভারত-সাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT