চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির সেঞ্চুরিও জেতাতে পারল না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জিতলে সিরিজ নিশ্চিত, হারলে অপেক্ষা। ভারতের এমন সমীকরণের সামনে অস্ট্রেলিয়ার হিসাবটা সোজাসাপ্টা, হারলেই সিরিজ হাতছাড়া। এমন ম্যাচে উসমান খাজার সেঞ্চুরিতে অজিদের তিনশ পেরোনো সংগ্রহ। জবাবে টানা দ্বিতীয় শতক বিরাট কোহলির। কিন্তু ম্যাচটা হাতছাড়া।

রাঁচিতে শুরুতে ব্যাট করে ৫ উইকেটে ৩১৩ রান তোলা অস্ট্রেলিয়া ৪৮.২ ওভারে ভারতকে গুটিয়ে ৩২ রানের জয়ে সিরিজে ফিরেছে। পাঁচ ওয়ানডের সিরিজে টানা দুই জয়ে শুরু করা স্বাগতিকদের তৃতীয় ম্যাচে হারের পর এখন ব্যবধানটা ২-১।

শুক্রবার কোহলি ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। উদ্বোধনীতে অ্যারন ফিঞ্চ ও খাজা ৩১.৫ ওভারের জুটিতে ১৯৩ রান তুলে সেটি ভালোভাবেই গ্রহণ করেন। কুলদীপের বলে এলবিডব্লিউ হয়ে অবশ্য ৭ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন ফিঞ্চ। ১০ চার ও ৩ ছক্কায় তার ৯৩ রানের ইনিংসটি ৯৯ বলের।

আরেক ওপেনার খাজা সেঞ্চুরির আগে থামেননি। ১১ চার ও এক ছক্কায় ১১৩ বলে ১০৪ রানের ইনিংস সাজানো তার।

তিনে প্রমোশন পাওয়া গ্লেন ম্যাক্সওয়েল ৩টি করে চার-ছয়ে ৩১ বলে ৪৭ রান করে পরে সফরকারীদের পথেই রাখেন। শেষদিকে স্টোয়নিস অপরাজিত ৩১ ও ক্যারি ২১ রানে অপরাজিত থাকলে তিনশ পেরিয়ে যায় অজিরা।

জবাব দিতে নেমে ধাওয়ান (১), রোহিত (১৪), রাইডুকে (২) দ্রুত হারিয়ে বিপদে পড়ে ভারত। বিপর্যয়ের সময়টাতে একপ্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন কোহলি। অন্যপ্রান্ত থেকে পান ছোটছোট জুটির সঙ্গী।

Reneta

যে পথে ধোনি ২৬, কেদার ২৬, শংকর ৩২, জাদেজা ২৪ রান করে কোহলির সঙ্গে তাল মেলান। এরমাঝেই ওয়ানডেতে ৪১তম শতক ছুয়ে ফেলেন কোহলি। কিন্তু ৩৮তম ওভারে তার বিদায়ের পর শংকর-জাদেজার মতো ব্যাটসম্যান উইকেটে থাকলেও ম্যাচটা নিজেদের দিকে আনতে পারেননি।

কোহলির সেঞ্চুরি ইনিংসটি থামে ১২৩ রানে। ১৬ চার ও এক ছক্কায় ৯৫ বলের দুর্দান্ত ইনিংসটি শেষঅবধি পরাজয়ের খাতাতেই জমা পড়ে।

দারুণ বোলিংয়ের দিনে অজিদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন কামিন্স, রিচার্ডসন ও জাম্পা। অন্য উইকেটটি লায়নের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলিয়াস সিজার থেকে ‘অনুপ্রেরণা’ নিচ্ছেন স্পেন কোচ, নিজেদেরই বললেন ফেভারিট

জুলাই ১৪, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

‘অসাধারণ’ এক সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স-স্পেন

জুলাই ১৪, ২০২৬

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT