চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির সঙ্গে সম্পর্কে ফাটল, গুঞ্জনে ‘ঘি’ রোহিতের টুইট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৬ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিরাট কোহলি রীতিমত প্রতিবাদ করেছেন। জানিয়েছেন, রোহিত শর্মার সঙ্গে মোটেও সম্পর্কে ফাটল ধরেনি তার। তবে অধিনায়ক যতই এড়িয়ে যান না কেনো, সহ-অধিনায়কের সঙ্গে আড়ালে আবডালে যে কিছুটা হলেও শীতল সম্পর্ক চলছে সেটাই যেন ইঙ্গিত দিলো রোহিতের রহস্যময় এক টুইট! সেই টুইটের পর ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়েছে নতুন জল্পনা!

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বাদ পড়ার পর থেকেই শোনা যাচ্ছিল দলের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে সম্পর্কে নাকি ফাটল ধরেছে! গুঞ্জন বাড়ছিল ক্রমেই। এরমধ্যে দলের একদিন আগেই পরিবার নিয়ে দেশে ফিরে আলোচনাটা উস্কে দিয়েছিলেন রোহিত নিজেই।

কিছুদিন আগে অবশ্য কোহলি নিজেই থামাতে চেয়েছেন এসব জল্পনা। বলেছেন, এসব মিথ্যে গুজব ছাড়া কিছুই নয়। ওয়েস্ট ইন্ডিজে এক মাসের সফরে খেলতে গেছে ভারত। যাওয়ার আগে সংবাদ সম্মেলনে কোহলির দাবি, ‘এটা অনেকদিন ধরেই দেখছি আমি। ব্যক্তিগত জীবনকে টেনে আনা। এটা অত্যন্ত অসম্মানজনক। আমার আর রোহিতের মধ্যে কিছুই হয়নি।’

‘আমরা মিথ্যেটাকে বিশ্বাস করি। কিন্তু সত্যিটাকে এড়িয়ে যাই। সমস্ত ভালো জিনিসের সামনে আমরা চোখ বন্ধ করে ফেলি। মাথার মধ্যে কল্পনাকে প্রাধান্য দেই, আর ভেবে ফেলি এটাই সত্যি।’

‘কোনো সমস্যা নেই’ একথা কোহলি জানানোর পরই একটি রহস্যঘেরা টুইট করেছেন রোহিত। বুধবার করা ওই টুইটে লিখেছেন, ‘আমি দলের জন্য খেলতে নামি না। আমি দেশের জন্য খেলি।’ সেইসঙ্গে পোস্ট করেছেন বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে তার ব্যাট করতে নামার একটি ছবি।

৩ আগস্ট থেকে শুরু হচ্ছে উইন্ডিজের সঙ্গে ভারতের সিরিজ। ক্যারিবিয়ানদের সঙ্গে ৩টি করে টি-টুয়েন্টি, ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে কোহলির দল। তার আগে রোহিতের এমন টুইট ড্রেসিংরুমে উপত্তাপ ছড়ানোর আভাসই দিচ্ছে!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিরোহিত শর্মালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাম আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধে ‘ভিটামিন এ’ খাওয়ানোর আহ্বান

জুন ৮, ২০২৬

ডেঙ্গু চিকিৎসায় সরকারকে ১ লাখ আইভি স্যালাইন দিলো ওষুধ শিল্প সমিতি

জুন ৮, ২০২৬

মোসাদ্দেককে সঠিক সময়ে নেয়া হয়েছে: মিরাজ

জুন ৮, ২০২৬

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাজ্যের

জুন ৮, ২০২৬

জানা গেল কবে প্রকাশ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT