চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির রেকর্ড ভাঙলেন আমলা, লজ্জা এড়াল প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ পূর্বাহ্ণ ৩০, মে ২০১৭
স্পোর্টস
A A

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ ঘরে নিয়েছে ইংল্যান্ড। সাউথ আফ্রিকাকে লজ্জায় ডোবানোর উপলক্ষ ছিল তৃতীয় ও শেষ ম্যাচে। তাতে উল্টো ইংলিশদের গুঁড়িয়ে দিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা। মরগ্যানের দলকে ৭ উইকেটে হারিয়েছে ডি ভিলিয়ার্সের দল।

আফ্রিকানদের জন্য অনেক প্রাপ্তির ম্যাচ এটি। লর্ডসে প্রথমবার ওয়ানডে জিতল তারা, আমলা দ্রুততম ৭ হাজার রানের রেকর্ডের পথে কোহলিকে পেছনে ফেললেন, ভিলিয়ার্স অধিনায়ক হিসেবে শততম ম্যাচে নামলেন-জিতলেন, আর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আত্মবিশ্বাসের রসদ পেল শিরোপার দাবি নিয়ে আসা প্রোটিয়ারা।

লর্ডসে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২০ রানেই ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়ে রীতিমত লজ্জার পরিস্থিতি সৃষ্টি করেছিল সফরকারী আফ্রিকা। কাগিসো রাবাদা ও ওয়েন পারনেলের তোপের সামনে কেঁপেছে ইংলিশ ব্যাটিং। রাবাদা শুরুতে ৫ ওভারে ১৮ রানে ৪ উইকেট তুলে নেন। সঙ্গী পারনেল নেন ৪ ওভারে ২০ রানে ২ উইকেট। পরে আরো একটি উইকেট নিয়েছেন পারনেল। রাবাদা ৯ ওভার করলেও আর উইকেট পাননি। বাকি তিনটি উইকেট কেশব মহারাজের।

Banglabid

শুরুর ধাক্কা সামলে নিয়ে ফিফটি করেছেন জনি বেয়ারস্টো (৫১)। ডেভিড উইলির ২৬ ও রোল্যাল্ড জোন্সের অপরাজিত ৩৭ রানে মান বাঁচানো ১৫৩ করে ইংল্যান্ড। তারা অলআউট হওয়ার আগে খেলেছে মাত্র ৩১.১ ওভার। তাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা টেলিফোন ডিজিট লিখে সাজঘরে ফিরেছেন- জেসন রয় ৪, অ্যালেক্স হেলস ১, জো রুট ২, অধিনায়ক মরগান ৮, জস বাটলার ৪ ও আদিল রশিদ শূন্য রানে।

জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে ২৮.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। হাশিম আমলা-কুইন্টন ডি কক ওপেনিং জুটিতে ৯৫ রান যোগ করেন। সহজ লক্ষ্য আরো সহজ হয় তাতে। পরে ছয় রানের মধ্যে আমলা ৫৫, ডি কক ৩৪ ও ডু প্লেসিস ৫ রানে ফিরে গেলেও সমস্যা হয়নি। জেপি ডুমিনি ২৮ ও এবি ডি ভিলিয়ার্স ২৭ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে ফেরেন। তারা অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে ৫৫ রান যোগ করেন।

সিরিজ ইংল্যান্ডের

এই পথে ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ৭ হাজার রানের মাইলফলকে পৌঁছান আমলা। আফ্রিকান এই উদ্বোধনী ব্যাটসম্যান ভেঙেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড। তিনি রেকর্ডে নাম লেখাতে সাত হাজার রান টপকালেন ১৫০ ইনিংসে। গত বছরের জানুয়ারিতে ১৬১ ইনিংসে এই মাইলফলকে পৌঁছে রেকর্ড গড়েছিলেন কোহলি। সোমবারের ম্যাচে ২৩ রান করা সময়ই রেকর্ডটি আমলার হয়ে যায়।

Reneta

আমলা হাজার রানে পৌঁছানোর সময়ই কেবল রেকর্ড গড়তে পারেননি। পরে দুই হাজার থেকে সাত হাজার, প্রতিটি মাইলফলকেই সবচেয়ে কম ইনিংস খেলে পা রাখলেন। কম ইনিংসে ছয় হাজার রানের পথে কোহলিকেই, দ্রুততম পাঁচ হাজার রানের পথে কোহলি ও ভিভ রিচার্ডসকে; আর দ্রুত তিন ও চার হাজার রানের রেকর্ড করার পথে আমলা টপকেছিলেন রিচার্ডসকেই। এখন সবচেয়ে কম ইনিংসে আট হাজার রানের মাইলফলকে পা রাখতে সতীর্থ এবি ডি ভিলিয়ার্সের (১৮২ ইনিংস) থেকে রেকর্ড কাড়তে হবে আমলাকে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন প্রধানমন্ত্রী

পরবর্তী

ঘূর্ণিঝড় মোরা: আশ্রয়কেন্দ্রে উপকূলের কয়েক লাখ মানুষ

পরবর্তী

ঘূর্ণিঝড় মোরা: আশ্রয়কেন্দ্রে উপকূলের কয়েক লাখ মানুষ

আর্নেস্টো ভালভার্দে

ভালভার্দেকে কোচ করল বার্সা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT