চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির রেকর্ড আর সেঞ্চুরির মিছিল থামছেই না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ন ২১, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অন্যকোন দলের বিপক্ষে হলে ৩২২ রানের বিশাল সংগ্রহ নিয়ে খানিকটা নির্ভারই থাকতে পারতো ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দলটা যে ভারত, আবার সে দলে খেলেন বিরাট কোহলি; প্রতিপক্ষের কোনো সংগ্রহই যে তাতে নিরাপদ নয় ক্যারিবীয়রা বুঝতে পারল আরেকবার।

সফরকারীদের ছুঁড়ে দেয়া ৩২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট কোহলি ও রোহিত শর্মার সেঞ্চুরিতে ৪৭ বল বাকি থাকতেই ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ভারত।

ওয়েস্ট ইন্ডিজ বোলারদের কিছু করারও অবশ্য ছিল না। ব্যাটসম্যানরা না হয় বড় সংগ্রহ গড়েছেন, কিন্তু কোহলিকে আটকানোর মন্ত্র তো জানাননি। দ্বিতীয় ওভারে ওপেনার শেখর ধাওয়ানকে ফিরিয়েও তাই কাজ হয়নি। কোহলি পরে আরেক ওপেনার রোহিতকে নিয়ে ম্যাচ জেতানো ২৪৬ রানের জুটি গড়ছেন।

নেমেই ব্যাট চালিয়েছেন কোহলি। উইকেটের চারিদিকে শট খেলেছেন। নিজের ৪৯তম অর্ধশতক তুলে সেটাকে ক্যারিয়ারের ৩৬তম ওয়ানডে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। ১৪০ রানের ইনিংস খেলে ফেরেন। ভারত অধিনায়ক সেটি ১০৭ বল, ২১ চার আর দুই ছয়ের মারে সাজিয়েছেন।

যাতে রেকর্ডের পাতায় আরেকটি অধ্যায়ে নাম তুলেছেন। অর্ধশতকে যখন পৌঁছান, বাকিসব ব্যাটসম্যানকে ছাড়িয়ে গেছেন ভারত অধিনায়ক। ২০১৮ সালে একমাত্র ব্যাটসম্যান হিসেবে গড়েছেন ২০০০ রান তোলার কীর্তি!

কোহলির দিনে রোহিতকে নিয়ে না বলাটাও অন্যায়। কোহলিকে ফেরাতে পেরেছেন ক্যারিবীয় বোলাররা, রোহিত ছিলেন অপ্রতিরোধ্য। শুরুতে নেমে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি তুলে নিয়ে ১১৭ বলে অপরাজিত ছিলেন ১৫২ রানে। যাতে ১৫ চারের সঙ্গে ৮টি ছয়ের মার।

Reneta

অথচ দিনটা হতে পারতো শিমরন হেটমায়ারের। ৪ উইকেট হারিয়ে যখন ১১৪ রানে ধুঁকছিল ক্যারিবীয়রা, অন্যপ্রান্তে ঝড় তোলেন এ ব্যাটসম্যান। তুলে নিয়েছেন নিজের তৃতীয় সেঞ্চুরি। তার ১০৬ রানের সঙ্গে শেষদিকে টেলএন্ডারদের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে তিনশ পেরোনো সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু কোহলির দিনে বাকিসব তো খেলনা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT