চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির রেকর্ডের ম্যাচে উইন্ডিজের নাটকীয় ‘টাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

৬৪২ রানের এক ম্যাচ। ক্ষণে ক্ষণে পাল্টাল রঙ। ফল পেতে অপেক্ষা করতে হল শেষ বল পর্যন্ত। জিততে হলে হাঁকাতে হবে ছয় আর ড্র করতে চার। শাই হোপস বেছে নিলেন শেষটাই। তাতে ভারতের দেয়া ৩২১ রানের লক্ষ্যকে ছুঁয়ে রুদ্ধশ্বাস এক ‘টাই’ উপহার দিলো ওয়েস্ট ইন্ডিজ!

বিশাখাপত্তমে দ্বিতীয় ওয়ানডেতে বিরাট কোহলির ১৫৭ রানে ভর করে ভারতের দেয়া ৩২১ রানের লক্ষ্যকে শেষ বল পর্যন্ত তাড়া করে ‘টাই’ করে ওয়েস্ট ইন্ডিজ। টানটান উত্তেজনার এ ম্যাচে ক্যারিবীয়দের হয়ে দারুণ এক সেঞ্চুরি উপহার দিয়েছেন শাই হোপস।

কোহলি এদিন ওয়ানডেতে দ্রুততম দশ হাজার রানের মালিক হয়েছেন। সঙ্গে ক্যারিয়ারের ৩৭তম শতকও তুলে নেন। আগের ম্যাচে শতক হাঁকানোর পর দশ হাজার থেকে ৮১ রান দূরে ছিলেন কোহলি। রানের এই এলিট ক্লাবে পৌঁছাতে ২০৫টি ইনিংস খেললেন তিনি। শচীনের লেগেছিল ২৫৯ ইনিংস।

শেষ ওভারে ম্যাচ জিততে ১৪ রানের দরকার ছিলো ক্যারিবীয়দের। বোলিংয়ে উমেশ যাদব। প্রথম তিন বলে ৭ রান দিয়ে ম্যাচটা হাত থেকে প্রায় ফেলেই দিয়েছিলেন এ পেসার। কিন্তু চতুর্থ বলে অ্যাশলি নার্স অম্বাতি রায়ডুর হাতে ধরা পড়লে আবারও জমে যায় ম্যাচ। শেষ দুই বলে ওয়েস্ট ইন্ডিজের দরকার তখন ৭ রান। পঞ্চম বলে হোপস দুই রান নেয়ার পরও সমীকরণ দাঁড়ায় শেষ বলে পাঁচ!

এর আগে ঘাড়ে জমে বিশাল রানের পাহাড়। তাড়া করতে নেমে ৭৮ রানের মধ্যেই ক্যারিবীয়দের ছিল না তিন উইকেট। এমন জটিল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর শুরু তাদের। দৃশ্যপটে প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান শিমরন হেটমায়ার ও শাই হোপস।

গোহাটিতে ১০৬ রানের দারুণ এক ম্যাচ খেলেও দলকে জেতাতে পারেননি হেটমায়ার। কিন্তু তাতেও যে দমে যাননি তার প্রমাণ বিশাখাপত্তমে বিশাল ৭ ছয় ও ৪ চারের সাহায্যে ৬৪ বলে ৯৪ রানের ঝলমলে ইনিংসটি। টানা দ্বিতীয় শতক হয়তো পেতেন, কিন্তু তা না পেলেও হোপসের সঙ্গে ১৪৩ রানের জুটি গড়ে ম্যাচ বাঁচানোর ভিতটা গড়ে দিয়েছিলেন তিনিই।

Reneta

৩২ ওভারের মাথায় হেটমায়ার সাজঘরে ফেরেন। বাকি পথটা একাই দলকে টেনেছেন হোপস। অন্যপ্রান্তে সতীর্থদের সঙ্গে ছোট-ছোট জুটি গড়ে ঠিকই পথে থেকেছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তাতে পেয়েছেন নিজের দ্বিতীয় শতকের দেখাও। অপরাজিত থেকেছেন ১২৩ রানে।

আক্ষেপ একটাই; জয় পাননি!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT