চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির ভারতকে ১০ উইকেটে হারাল বাবরের পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টিতে ১৫১ মাঝারি সংগ্রহ। কিন্তু দলটা যখন ভারত, বোলিংয়ে যখন বুমরাহ-সামিরা, তখন শক্ত প্রতিদ্বন্দ্বিতাই আশায় থাকার কথা। মাঠে ঘটল উল্টোটা। একটি উইকেটও তুলতে পারল না ভারত। ১০ উইকেটে জিতে সুপার টুয়েলভে যাত্রা করল পাকিস্তান।

দুবাইয়ে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান জমাতে পেরেছিল ভারত। সেটি টপকানোর পথে ১৩ বল আর সবকটি উইকেট অক্ষত রেখে মাঠ ছেড়েছে পাকিস্তান।

রোববার গোল্ডেন ডাক পাওয়া রোহিত ও ৩ রান করা রাহুলকে ফিরিয়ে শুরুতেই আবহটা গড়ে দিয়েছিলেন শাহিদ আফ্রিদি। শেষে ফেরান কোহলিকেও। ৪ ওভারে ৩১ রানে ৩ উইকেট।

ম্যাচসেরা শাহিনের শুরুর সেই ধাক্কা সামলে নিতে এগিয়ে আসেন কোহলি। সূর্যকুমারকে (১১) হারান দ্রুতই। পরে অনেকক্ষণ সঙ্গ দেন রিশভ পান্ট। দুজনে জুটিতে ৫৩ রান যোগ করেন।

পান্ট ২টি করে চার-ছয়ে ৩০ বলে ৩৯ করে ফেরার পরও কোহলি ছিলেন। তুলে নিয়েছেন ফিফটি। ৪৯ বলে ৫৭ রানে থামার সময় পাশে ৫ চার ও এক ছয়ের মার।

শেষদিকে জাদেজা ১৩, হার্দিক ১১ রান করলেও প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি। প্রথমবারের মতো দশ উইকেটের হার দেখতে হয়েছে শেষঅবধি।

Reneta

হাসান আলি ২টি উইকেট নিয়েছেন। হারিস রউফ একটি। শাদাব খান ১টি নিয়েছেন ৪ ওভারে মাত্র ২২ রান খরচায়।

যেকোনো ফরম্যাটের বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারাতে পারে না পাকিস্তান। সেই ক্ষত মুছে ফেলার দিনে ব্যাটে এগিয়ে আসেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। অবিচ্ছিন্ন ১৫২ রানের উদ্বোধনী জুটি, সেটিও মাত্র ১০৭ বলে।

যেভাবে চেয়েছেন, ঠিক সেভাবেই বল গড়িয়ে-উড়িয়ে মেরেছেন দুই পাকিস্তানি ব্যাটার। এদিন যেন আক্ষরিক অর্থেই ব্যাট তলোয়ার হয়ে উঠেছিল তাদের! শেষ পর্যন্ত রিজওয়ান অপরাজিত থেকে যান ৭৯ রানে, ৬ চার ও ৩ ছক্কায় ৫৫ বলের ইনিংস।

অধিনায়ক বাবর অপরাজিত থেকে যান ৬৮ রানে, ৫২ বলে সাজানো ইনিংসে ৬ চার ও ২ ছক্কার মার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০পাকিস্তানবাবরভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ভালো খেললে তালি খারাপ করলে গালি, এটাই স্বাভাবিক’

পরবর্তী

প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবুর জন্মদিন আজ

পরবর্তী

প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবুর জন্মদিন আজ

বার্সার মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে গেল রিয়াল

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT