চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির ব্যাটেই তাকিয়ে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বোলারদের কল্যাণে আসা সুযোগটা ব্যাটসম্যানরা হেলায় ছুঁড়ে আসতে শুরু করেছিলেন। অর্ধেক পথ পেরিয়ে ঘুরে দাঁড়িয়ে অবশ্য ভারতই আপাতত সুবিধাজনক অবস্থানে। তাকিয়ে প্রথম ইনিংসে ১৪৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে অপরাজিত থাকা বিরাট কোহলির ব্যাটে। আর ইংল্যান্ড তাকিয়ে ভারতের হাতে থাকা ৫ উইকেটের দিকে।

বার্মিংহাম টেস্টে জিততে ভারতের আরও ৮৪ রান প্রয়োজন। কোহলি ৪৩ ও কার্তিক ১৮ রানে চতুর্থদিনে বাকি পথটুকু পার করতে লড়াইয়ে নামবেন। ইংলিশরা সেখানে তক্কে তক্কে থাকবে কোহলিকে যত দ্রুত ফেরানো যায় চেষ্টায়।

আগের দিনে এক উইকেট হারানো ইংল্যান্ড শুক্রবার তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ১৮০ রানে। প্রথম ইনিংসে তারা করেছিল ২৮৭ রান। সেখানকার ১৩ রানের লিডের সঙ্গে বাকিটা মিলিয়ে ভারতের সামনে ১৯৪ রানের লক্ষ্য দিতে পারে ইংলিশরা। আর প্রথম ইনিংসে ২৭৪ রান করা ভারত দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১১০ রানে দিন শেষ করেছে।

বিজয় ৬, ধাওয়ান ১৩, রাহুল ১৩, রাহানে ২, আর অশ্বিন ১৩ রানে ফিরে গেছেন। কোহলি ও কার্তিকের পর কেবল অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াই ভারতের স্বীকৃত ব্যাটসম্যান।

এর আগে ইশান্ত শর্মার দুর্দান্ত বোলিংয়ে দুইশর আগেই গুটিয়ে যায় ইংল্যান্ড। ১ উইকেটে ৯ রানে দিন শুরু করে শুরুতেই অশ্বিনের ঘূর্ণির সামনে পড়ে স্বাগতিকরা। জেনিংস ৮ ও অধিনায়ক রুটকে ১৪ রানে ফিরিয়ে সকালের ধাক্কা দেন এ অফস্পিনার। আগের দিন শেষবেলায় অ্যালিস্টার কুককে ফিরিয়েছিলেন তিনি।

বাকি কাজটুকু সারেন দুই পেসার ইশান্ত শর্মা ও উমেশ যাদব। মালানকে (২০) ফিরিয়ে শুরু ইশান্তের। বেয়ারস্টা (২৮) ও স্টোকসকে ৯৬) ফেরান তার কিছুপরই। বাটলারকেও (১) দাঁড়াতে দেননি!

সেই বিপর্যয় থেকে স্বাগতিকদের টেনে তোলেন স্যাম কুরান। প্রথম ইনিংসে ২৪ রানের সঙ্গে ৪ উইকেট দখলে নেয়া এ অলরাউন্ডার দ্বিতীয় ইনিংসে করেছেন মহামূল্যবান ৬৩ রান। ৯ চার ও ২ ছক্কায় ৬৫ বলের ইনিংস। শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন ২০ বছর বয়সী এ তরুণ।

ইশান্ত শেষঅবধি ১৩ ওভারে ৫১ রানে নিয়েছেন ৫ উইকেট, টেস্টে অস্টমবার পাঁচ উইকেট তার। আর যাদবের দখলে গেছে বাকি ২ উইকেট।

ট্যাগ: কোহলিভারত-ইংল্যান্ড টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যান্ত্রিক ত্রুটিতে বিশ্বজুড়ে ডাউন ছিল ফেসবুক

পরবর্তী

বছরে ৬০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে মাগুরা সাব-রেজিস্ট্রি অফিস

পরবর্তী

বছরে ৬০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে মাগুরা সাব-রেজিস্ট্রি অফিস

গোলাম সারওয়ার

সিঙ্গাপুরে নেয়া হয়েছে গোলাম সারওয়ারকে

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT