চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির পর আনুশকাকেও ‘আনফলো’ করলেন রোহিত!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতীয় দলে বিরাট কোহলি এবং রোহিত শর্মার বিবাদ এখন ওপেন সিক্রেট। এমনকী দুই হেভিওয়েটের নেতৃত্বে নাকি দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন ক্রিকেটাররা, সে খবরও উঠে এসেছিল শিরোনামে।

চলতি মাসে শেষ হওয়া বিশ্বকাপে দুই তারকার অন্তর্দ্বন্দ্ব মাঠ ছাপিয়ে পৌঁছেছিল গ্যালারিতেও। দর্শকাসনে একই বক্সে বসেও একে অপরের সঙ্গে বাক্য বিনিময় পর্যন্ত করতে দেখা যায়নি রোহিত ও কোহলির স্ত্রীদের। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মার কাজকর্মে সে আগুনের তাপ আরও বাড়লই।

বাইরে থেকে যেটা দেখা যায় ভেতরের অবস্থা তার চেয়ে আরও বেশি খারাপ। সামাজিকমাধ্যম থেকে অনেক আগেই কোহলিকে ‘আনফলো’ করে দিয়েছিলেন রোহিত। এবার ইনস্টাগ্রামে কোহলি স্ত্রী আনুশকা শর্মাকেও ‘আনফলো’ করেছেনন তিনি। অর্থাৎ প্রকাশ্যেই তিনি যেন বুঝিয়ে দিতে চাইছেন, খেলার বাইরে অধিনায়ক কোহলি বা তার পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না ভারতীয় ওপেনার।

কিন্তু অদ্ভুতভাবে কোহলি এখনো ভার্চুয়াল দুনিয়ায় রোহিতকে ফলো করেন। যদিও ফলোয়িংয়ের তালিকায় নেই রোহিতের স্ত্রী ঋতিকা সাজদেহ। তবে রোহিতের মতোই সোশ্যাল সাইটে শর্মা পরিবারের থেকে দূরত্ব বজায় রাখেন আরেক শর্মা আনুশকা। রোহিত ও ঋতিকা কাউকেই ফলো করেন না তিনি। একইভাবে ঋতিকাও মিস্টার এবং মিসেস কোহলির সঙ্গে ভার্চুয়াল দুনিয়ায় যোগাযোগ রাখেন না।

সবমিলিয়ে যতদিন যাচ্ছে দুই তারকা এবং তাদের স্ত্রীদের মধ্যে সম্পর্কের তিক্ততা ততই প্রকট হয়ে উঠছে। রোহিত-কোহলি দ্বন্দ্ব তো ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের কানেও পৌঁছেছে। সত্যিই দলে এমন বিভাজন তৈরি হয়েছে কিনা, তা খতিয়ে দেখার সিদ্ধান্তও নিয়েছে সেদেশের বোর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনুশকাকোহলিরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT