চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির আরেকটি সেঞ্চুরিতে সিরিজে ফিরল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাডিলেডে উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরে গেছে অস্ট্রেলিয়া। কোহলিদের জয়ে ১-১’এ সমতায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, মেলবোর্নে হবে ফয়সালা।

ওয়ানডে ক্যারিয়ারের ৩৯তম সেঞ্চুরি! উদযাপনটা হওয়া উচিত ছিল মনে রাখার মতই। কিন্তু বিরাট কোহলি ঠিকমত ব্যাটই তুললেন না। হেলমেট থাকল মাথাতেই! লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার কাণ্ডে ড্রেসিংরুমে নীরবে জ্বলতে থাকা আগুন যেন তার মনেও জ্বলছিল! দলকে পথে ফেরাতে নিজেই এগিয়ে এলেন ভারত অধিনায়ক। তার ১০৪ রানের ইনিংসের কাছে ম্লান শন মার্শের ১৩১ রানের দারুণ শতকটি।

সিডনির মতো অ্যাডিলেডেও ভারতকে রান পাহাড়ে চাপা দিতে টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও অধিনায়ককে কাঙ্ক্ষিত সংগ্রহটা এনে দেন মার্শ। অষ্টম ওভারে ব্যাটিংয়ে এসে আউট হয়েছেন ৪৮তম ওভারে। ১২৩ বল খেলে অজি বাঁহাতি ইনিংস সাজান ১১ চার আর ৩ ছক্কায়। বলতে গেলে এক মার্শের কল্যাণেই ৯ উইকেটে ২৯৮ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।

অজিদের যেখানে শুরুতেই উইকেট পড়েছে, ভারত সেখানে এগিয়েছে ধুন্ধুমার মেরে। শুরু থেকেই ব্যাট চালিয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। উদ্বোধনী জুটিতে ৪৬ বলে আসে ৪৭ রান, যার মধ্যে ধাওয়ান একাই করেছেন ২৮ বলে ৩২।

ধাওয়ান ফিরলে কোহলির সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন রোহিত। ৫২ বলে ৪৩ করে ১৮তম ওভারে রোহিত সাজঘরে ফেরেন। পরের সময়টুকু কোহলির কল্যাণে একবারও মনে হয়নি ম্যাচটা হারবে ভারত!

মাঠ ও বাইরের চাপ ছিল বলেই হয়তো স্বভাবসুলভ ব্যাটিং করেননি কোহলি! ১০৪ রান করতে বল খেলেছেন ১১২টি, চারের মার ছিল মাত্র ৫টি, আর ছয় ২টি। তবে সময় সময় প্রান্ত বদল করে রানচাকা ঠিক রাখায় দলকে চাপে পড়তে দেননি ভারত অধিনায়ক।

Reneta

কোহলির শতকে আড়ালে পড়লেও বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বয়স চলছে ৩৮, সঙ্গে ব্যাটে পুরনো দিনের ঝলকও চলছেই। ভারতের সাবেক অধিনায়ক ৫৪ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে ম্যাচ শেষ করে ফিরেছেন। ইনিংসে বাউন্ডারি বলতে কেবল দুই ছয়, বাকি রানগুলো নিয়েছেন দৌড়ে।

শেষদিকে ১৪ বলে ২৫ রান করে দলের জয়ে অবদান রেখেছেন দীনেশ কার্তিক। ৪৩তম ওভারে কোহলির আউটের পর ষষ্ঠ উইকেটে ধোনির সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে চার বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে ভেড়ান এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT