চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের ঘাম দিয়ে জ্বর ছাড়া এক জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৮ অপরাহ্ণ ২২, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

একদিকে শিরোপার অন্যতম দাবিদার, টুর্নামেন্টে অপরাজিত থেকে নামা ভারত। অন্যদিকে ধুঁকতে ধুঁকতে টানা পাঁচ হারে তলানির আফগানিস্তান। বিপরীতমুখী শক্তির দুদলের লড়াইয়ে কোহলিদের মাত্র ২২৪ রানে আটকে চমকেই দিয়েছিলেন রশিদ-নবিরা। শেষ হাসি অবশ্য ভারতেরই, মোহাম্মদ সামির হ্যাটট্রিকের পর ১১ রানের জয়ে ঘাম দিয়ে জ্বর ছেড়েছে তাদের।

বিশ্বকাপের দুবারের চ্যাম্পিয়নদের যেটি বিশ্ব আসরে ৫০তম জয়। আর দ্বিতীয় হ্যাটট্রিক। ১৯৮৭ আসরে চেতন শর্মা হ্যাটট্রিক করেছিলেন। সেটি ছিল বিশ্বকাপেরই প্রথম হ্যাটট্রিক। ৩২ বছর পর সেখানে আরেক ভারতীয় নাম লেখালেন, এবারের নামটি মোহাম্মদ সামি।

সবমিলিয়ে বিশ্বকাপে এটি দশম হ্যাটট্রিক। চেতন শর্মা, সাকলায়েন মুশতাক, চামিন্ডা ভাস, ব্রেট লি, লাসিথ মালিঙ্গা, কেমার রোচ, স্টিভেন ফিন ও জেপি ডুমিনির পাশে বসলেন সামি। এদের মাঝে মালিঙ্গা দুদিক থেকে ব্যতিক্রম। এই শ্রীলঙ্কান বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন দুবার, ২০০৭ ও ২০১১ আসরে, ২০০৭ আসরে তো টানা চার বলে উইকেট নিয়েছিলেন।

সাউদাম্পটনে ধীরগতির পিচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২২৪ রান জমাতে পারে ভারত। কোহলি ৬৭ ও যাদবের ৫২ রানে লড়াইয়ের পুঁজি পায় তারা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারের এক বল আগে অলআউট হওয়ার সময় ২১৩ রানের বেশি যেতে পারেনি আফগানিস্তান।

শেষ ওভারে দরকার ছির ১৬ রান। সামির ওভারের প্রথম বলে ৪ মেরে শুরু করেন নবি। পরের বলে এক রান নেয়ার সুযোগ থাকলেও নেননি এ ডানহাতি ব্যাটসম্যান। তৃতীয় বলে বোলারের মাথার উপর দিয়ে সীমানা ছাড়া করতে গেলে টাইমিং গড়বড় করে পান্ডিয়ার হাতে ধরা পড়েন নবি। আফগানদের স্বপ্ন আসলে চূর্ণ হয় তখনই।

পরের বলে আফতাবকে বোল্ড করে উল্লাস শুরু করেন সামি। তখন হ্যাটট্রিকের সামনে। সেটি করেই থেমেছেন। ম্যাচটা ভারতের পাল্লায় রেখে স্বস্তির সুবাতাস নামানোর ওভারে পঞ্চম বলে মুজিব-উর রহমানকেও বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন এ পেসার।

Reneta

এই জয়ে ৫ ম্যাচে অপরাজিত থাকল ভারত। অবশ্য একটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বৃষ্টির কারণে। বাকি চারটিতে জয়। ৯ পয়েন্ট নিয়ে এখন টেবিলের তিনে তারা। আর ৬-এর ৬-ই হেরে দশ দলের তলানিতে আফগানিস্তান।

জবাব দিতে নেমে ছোট ছোট কিছু জুটি গড়েছে আফগানরা। ইনিংস সেভাবে বড় করতে পারেনি কেউ। শেষ ওভারে যেয়ে আউট হওয়া মোহাম্মদ নবির ৫২ রানই সর্বোচ্চ। ৫৫ বলের ইনিংসে ৫ চার ও এক ছক্কার মার তার।

বাকিদের মধ্যে রহমত শাহ ৩৬, অধিনায়ক গুলবাদিন নায়েব ২৭, হাসমাতুল্লাহ শাহিদি ২১, নাজিবুল্লাহ জাদরান ২১ রানের অবদান রেখেছেন।

হ্যাটট্রিক করা সামি ৪০ রানে ৪ উইকেট নিয়ে সেরা।২টি করে উইকেট ভাগ করে দিয়ে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন বুমরাহ, চাহাল ও হার্দিক। বুমরাহ ও চাহাল তো বেশ কিপ্টেও ছিলেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে আসা ভারত লোকেশ রাহুল ৩০, বিরাট কোহলি ৬৭, বিজয় শঙ্কর ২৯, এমএস ধোনি ২৮ ও কুলদীপ যাদবের ৫২ রানে লড়াইয়ের পুঁজি আনে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিবিশ্বকাপ-২০১৯ভারত-আফগানিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ বছরের দুর্নীতি, অব্যবস্থাপনায় দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬
অবরোধ না তুললে ২য় দফার আলোচনা করবে না ইরান, মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর বাতিল

অবরোধ না তুললে আলোচনা করবে না ইরান, মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর বাতিল

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরপত্র মূল্যায়নে কঠোরতা আমাদের লক্ষ্য নয়: শিক্ষামন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

জেদ্দা কনস্যুলেটে বর্ষবরণ উৎসব উদযাপন

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ৮৬ শতাংশ শিশু শারীরিক শাস্তির শিকার

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT