চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিকে শচীন-পাঠ নিতে বললেন গাভাস্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

কিছু সময় ধরে বিরাট কোহলির টেস্ট-ব্যাটে খরা যাচ্ছে। মাঠের বাইরের আলোচনা ম্যাচে প্রভাব ফেলছে। উইকেটে থিতু হতে পারছে না ভারতের সাদা পোশাকের অধিনায়ক। ফর্মে ফিরতে তাই উপায় বাতলে দিলেন সুনীল গাভাস্কার।

সেঞ্চুরিয়নে ১১৩ রানে জয়ের টেস্টে দুই ইনিংসে ৩৫ ও ১৮ রান করে ফেরেন কোহলি। দল জিতলেও তার অফ-ফর্ম হয়ে উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। কিংবদন্তি গাভাস্কার সেজন্য পরামর্শ নিয়ে এগিয়ে এলেন, শচীন টেন্ডুলকারের শরণাপন্ন হতে বলেছেন।

‘কোহলির উচিত এ মুহূর্তে শচীন টেন্ডুলকারের শরণাপন্ন হওয়া। ২০০৩-০৪ আসরে অস্ট্রেলিয়া সফরের আগে শচীন নিজেও এরকম সময়ের মধ্যে দিয়ে গেছে। অফসাইডে খেলতে গিয়ে উইকেট দিয়ে ফিরছিল। পরের ম্যাচে অফসাইডে খেলা থেকে নিজেকে বিরত রাখে। মিডঅফ ও স্ট্রেইট ড্রাইভ খেলে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। প্রথম ইনিংসে ২৪১ রানের পর দ্বিতীয় ইনিংসেও ৬০ রান করে অপরাজিত ছিল। বিরাটেরও এখন সেরকম করা উচিত।’

‘বিরাট অফসাইডের বল খেলতে গিয়ে কখনও উইকেটের পেছনে কখনও গালিতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরছে। তাকে এই বল খেলার থেকে ছাড়ায় বেশি মনোযোগী হতে হবে। পাশাপাশি শট নির্বাচন করে ইনিংস বড় করতে হবে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। তার উচিত শচীনকে নতুন বছরের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে তার কাছ থেকে জেনে নেয়া কীভাবে খারাপ সময় দূরে ঠেলা যায়।’

দুবছর আগে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পিংক বল টেস্টে সবশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন কোহলি। এরপর থেকে তার ব্যাট কথা বলছে না সেভাবে। শেষ ১০ ইনিংসে দুবার অর্ধশতক তুলে থামতে হয়েছে। কোনো রান না করেই ফিরেছেন দুবার। এই সময়ে গড় সবে ২৭.৪।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিগাভাস্কারভারতলিড স্পোর্টসশচীনসাউথ আফ্রিকা-ভারত টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT