রোহিত শর্মার পর কোহলিকে ফেরালেন সাকিব আল হাসান। সাকিবের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৩৫ বল থেকে কোহলি সংগ্রহ করেন ২৫ রান।
‘হোয়াইট ওয়াশ’ নাকি সান্ত্বনার জয় এ প্রশ্নকে মাথায় রেখেই মিরপুর শেরেই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে ভারত।
মান বাঁচানোর ম্যাচে শুরুটা ভালো করলেও স্কোর বোর্ডে ৩৯ রান যোগ না হতেই রোহিত শর্মাকে ফিরিয়ে টাইগার সাফল্য এনে দেন প্রথম দুই ম্যচে ভারতের বিশ্ব সেরা ব্যাটিং লাইন আপের সামনে কাটার-স্লোয়ারের মায়াবী জাল বিছানো মুস্তাফিজ।







