চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২১
বাংলাদেশ
A A

বাংলাদেশ কোস্ট গার্ডের ১৩তম মহাপরিচালক হলেন রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।

আজ তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন।এর আগে গত ১৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার প্রজ্ঞাপনে উক্ত কর্মকর্তাকে কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

এতে বলা হয়, রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী ১৯৮৮ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে এক্সিকিউটিভ শাখায় কমিশন প্রাপ্ত হন। পরে সময়ে তার চাকুরী জীবন সমুদ্রের বিশাল অভিজ্ঞতা এবং দেশ বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে।

তিনি গনচীন থেকে ‘মিসাইল কমান্ড অ্যান্ড ট্যাকটিক্স কোর্স’, পাকিস্তানে ‘গানারি স্পেশালাইজেশন কোর্স’, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুরে ‘স্টাফ কোর্স’, ইউএস নেভাল ওয়ার কলেজ হতে ‘নেভাল স্টাফ কোর্স’, এনডিসি বাংলাদেশ হতে ‘আর্মড ফোর্সেস ওয়ার কোর্স’, এনডিইউ চীনে ‘স্ট্র্যাটেজিক স্টাডিজ কোর্স’, মার্কিন যুক্তরাষ্ট্রে প্যাসিফিক ফ্লিট এইচকিউতে ‘কম্বাইন্ড ফোর্সেস মেরিটাইম কম্পোনেন্ট কমান্ডার ফ্ল্যাগ অফিসার্স কোর্স’ সম্পন্ন করেন।

এছাড়া, রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী আন্তঃবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ন সংস্থায় সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সেমিনার এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বিদেশ সফরে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেন। রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পর্যবেক্ষক হিসেবে সুদানে দায়িত্ব পালন করেছেন।

Reneta

তিনি চলতি বছরের ৭ ফেব্রুয়ারি রিয়ার এডমিরাল পদে উন্নীত হন এবং বর্তমান নিযুক্তি প্রাপ্তির আগে তিনি কমান্ডার খুলনা নৌ অঞ্চল হিসেবে দায়িত্বরত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোস্ট গার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬

বন্যায় মানুষের হাহাকারে ভারী জয়ার মন

জুলাই ১৩, ২০২৬

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT