চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোল্ড স্টোরেজে মিললো গরুর পচা মাংস, ১০ কোটি টাকার মালামাল জব্দ

আফরিন আপ্পি আফরিন আপ্পি
২:২৬ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৯
অপরাধ
A A

কোল্ড স্টোরেজে পচা গরুর মাংস, কাকড়ার মাংস, পচা খেজুর ও মেয়াদোত্তীর্ণ নানা খাদ্যদ্রব্যসহ ওষুধ সংরক্ষণ করায় ১০ কোটি টাকার মালামাল জব্দ ও বিভিন্ন কোম্পানিকে ৭২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুর থেকে রাজধানীর তেজগাঁওয়ের শিকাজু হিমাগারে এ অভিযান শুরু হয়ে এখন পর্যন্ত চলমান রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ২০১৩, ২০১৪, ও ২০১৫ সালের মেয়াদোত্তীর্ণ ওষুধ। পোল্ট্রি খাবার, চিংড়ি, কাকড়া, গরুর মাংস, মাখন, ফলমূল সহ নানা ধরণের মুখরোচক খাদ্যসামগ্রী সেখানে সংরক্ষণ করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ জব্দকৃত এসব পণ্যের আর্থিক মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

Banglabid

কোল্ড স্টোরেজের বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরের ভয়াবহ চিত্র। তীব্র ঠাণ্ডায় থরে থরে সাজানো মেয়াদোত্তীর্ণ খাবার ও ওষুধ। যার অধিকাংশই কোল্ড স্টোরেজে থাকার পরও পচে গলে গেছে।

অভিযানের নেতৃত্ব প্রদানকারী র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম চ্যানেল আই অনলাইন-কে জানান: এটি তাদের রুটিন ওয়ার্ক। জনগণের সুস্বাস্থ্য ও নিরাপদ খাবরের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে সমগ্র ঢাকা শহরে এ অভিযান চলবে। ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের বিষয়ে জনগণকেও সচেতন হতে হবে। এ বিষয়গুলো নিয়ে যখন সাধারণ মানুষ সচেতন হবে তখনই আর অসাধু ব্যবসায়ীরা প্রতারণার সুযোগ পাবে না।

তিনি আরও জানান: পচা মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণের দায়ে বিভিন্ন কোম্পানীকে এখন পর্যন্ত ৭২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ২ জনকে ২ বছরের জেল দেয়া হয়েছে।

Reneta

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন: রোববার দুপুর থেকে শুরু হওয়া এ অভিযান এখনো চলছে। এখান থেকে ১০ কোটি টাকার খাদ্যদ্রব্যসহ ওষুধ জব্দ করা হয়েছে এবং এই ক্ষতিকর ওষুধ ও খাদ্যগুলো যাতে পুনরায় কেউ ব্যবহার করতে না পারে সেজন্য জব্দকৃত মালামালগুলো ধ্বংস করা হবে।

তিনি আরও জানান: দীর্ঘদিন যাবৎ নজরদারির পর প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উঠে আসে এ অনিয়ম ও প্রতারণার চিত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোল্ড স্টোরেজভ্রাম্যমাণ আদালতর‌্যাব-২হিমাগার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনায় বিমান প্রতিমন্ত্রী যা বললেন

পরবর্তী

মার্চের প্রথমদিনে অর্ধশতাধিক হলে পূজার ‘প্রেম আমার ২’

পরবর্তী

মার্চের প্রথমদিনে অর্ধশতাধিক হলে পূজার ‘প্রেম আমার ২'

ফাইল ছবি

রোহিঙ্গাদের জন্য ইউরোপীয় ইউনিয়নের ২ কোটি ৪০ লাখ ইউরো সহায়তা

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT