চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোরিয়ানরাও আমাদের বাংলা ছবি দেখে আপ্লুত হয়েছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৮
বিনোদন
A A

‘সিউল বাংলা চলচ্চিত্র উৎসবটি দুর্দান্তই ছিলো বলা যায়। বাঙালি কমিউনিটিদের জন্য এই চলচ্চিত্র উৎসব হলেও সেখানে প্রচুর কোরিয়ানদের দেখিছি। তারাও উপস্থিত ছিলো। বাঙালিরাতো বটেই, কোরিয়ানরাও আমাদের ছবি দেখে আপ্লুত হয়েছে। ছবি দেখার পর বাংলা ভাষাভাষি মানুষেরা যেমন ছবি নিয়ে নানা প্রশ্ন করেছেন, তেমনি কোরিয়ানরাও বাংলা ছবি নিয়ে অনেক প্রশ্ন করেছেন। সব মিলিয়ে সিউল চলচ্চিত্র উৎসবটি চমৎকার ছিলো।’

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সিউলে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত বাংলা চলচ্চিত্র উৎসব নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। ২০ থেকে ২২ জুলাই পর্যন্ত সিউল বাংলা চলচ্চিত্র উৎসবে তিনি হাজির হয়েছিলেন তার আলোচিত চলচ্চিত্র ‘স্বপ্নজাল’ নিয়ে।

দুটি দেশের পারস্পরিক বন্ধুত্ব টিকিয়ে রাখতে সংস্কৃতির আদান প্রদান সবচেয়ে জরুরি। বর্তমান প্রেক্ষাপটে সংস্কৃতির আদান প্রদানের অন্যতম বাহন হতে পারে চলচ্চিত্র। আর তাইতো বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সুসম্পর্ক গড়ে তুলতে গত তিন বছর যাবৎ দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয় ‘সিউল বাংলা চলচ্চিত্র উৎসব’। এবার গেল এই উৎসব আয়োজনের তৃতীয় সিজন।

সিউল বাংলা চলচ্চিত্র উৎসবের প্রধান প্রোগ্রামারের দায়িত্বে আছেন নির্মাতা আবু শাহেদ ইমন। কোরিয়ায় বাংলা চলচ্চিত্র উৎসব আয়োজন নিয়ে বেশ আশাবাদী তিনি। এই চলচ্চিত্র উৎসবের গুরুত্ব তুলে ধরে চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, সাধারণত বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় যারা পাড়ি জমান তারা বেশ শিক্ষিত। স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে প্রচুর মানুষ সেখানে যান এবং এক পর্যায়ে সেটল ডাউন করেন। বর্তমানে সেখানে অন্তত ১৫ থেকে ২০ হাজার বাংলাদেশি আছেন। তাদের কাছেতো বটেই, এই ফেস্টিভালের মাধ্যমে এমনকি বাঙালি ছাড়াও কোরিয়ানদেরকেও বাংলা চলচ্চিত্র নিয়ে আগ্রহী হয়ে উঠতে দেখেছি। এটাকে এই ফেস্টিভাল আয়োজনের খুব ইতিবাচক দিক বলে মনে হয়েছে আমার।

কোরিয়ানদের জন্য কোরিয়ান ভাষায় সাবটাইটেল করে উৎসবে ছবি প্রদর্শনী করায় বেশ সাড়া পেয়েছেন জানিয়ে আবু শাহেদ ইমন আরো বলেন, বাঙালি কমিউনিটি টার্গেট হলেও কালচারাল এক্সচেঞ্জের মাধ্যমে আমরা কোরিয়ানদের কাছেও বাংলা চলচ্চিত্র পৌঁছে দিচ্ছি। এজন্য এবার বাংলাদেশের যে সব ছবি এই উৎসবে প্রদর্শনী হয়েছে সবগুলো কোরিয়ান ভাষায় সাবটাইটেল করা ছিলো। যাতে ভাষা সংক্রান্ত কোনো জটিলতায় না পড়েন সেখানকার স্থানীয় দর্শকরা। আর এতে আমরা প্রশংসাও পেয়েছি এবার। গণ্যমান্য অনেকেই বাংলা ছবিগুলো দেখে ভূয়সী প্রশংসা করেছেন।

সামনে থেকে আরো বড় পরিসরে সিউলে বাংলা চলচ্চিত্র উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন ইমন। যার ফলে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে সাংস্কৃতিক লেনা দেনার ক্ষেত্রে দৃঢ় সম্পর্ক গড়ে উঠারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিন দিনব্যাপী তৃতীয় সিউল বাংলা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে বাংলাদেশের চারটি ছবি। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় সর্বশেষ মুক্তি পাওয়া আলোচিত ছবি ‘ডুব’, তৌকীর আহমেদের নির্মাণে প্রশংসিত ছবি ‘হালদা’, গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ এবং আকরাম খানের ‘খাঁচা’। চারটি ছবিই সেখান দর্শকের মন জয় করেছে বলে জানান উৎসব আয়োজকরা।

Reneta

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ‘তৃতীয় সিউল বাংলা চলচ্চিত্র উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়া-বাংলাদেশ পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান ও ন্যাশনাল অ্যাসেম্বলি অব কোরিয়ার সদস্য (সাংসদ) কিম কি সুন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম, ছিলেন উৎসব পরিচালক মাহবুবুল আলম। এছাড়াও উদ্বোধনী দিনের অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত অতিথি হয়ে হাজির হয়েছিলেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত শ্রীলঙ্কা, নাইজেরিয়া ও জাম্বিয়ার রাষ্ট্রদূতসহ রাশিয়া, ইতালি, রুয়ান্ডা দূতাবাসের কূটনৈতিক ও উৎসব সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

জমকালো আয়োজনের এই উদ্বোধনী অনুষ্ঠানটির আয়োজন করা হয় আরিরাং সিনে কমপ্লেক্সে। যেখানে পরিচয় করিয়ে দেয়া হয় উৎসবের প্রোগ্রামার ও নির্মাতা আবু শাহেদ ইমনকে। এছাড়া নিজেদের ছবি নিয়ে চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম ও আকরাম খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকরাম খানআবু শাহেদ ইমনইমপ্রেস টেলিফিল্মগিয়াসউদ্দিন সেলিমলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT