চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরবানির বর্জ্য অপসারণে অক্লান্ত কাজ করছে ২১ হাজার পরিচ্ছন্ন কর্মী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A
কোরবানির পশুর বর্জ্য অপসারণ

কোরবানির বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। অপসারণের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় ২১ হাজার পরিচ্ছন্ন কর্মী কাজ করছে। 

আগে থেকেই ঘোষণা ছিল ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। সেই অনুযায়ী বুধবার দুপুর ২টা থেকে কোরবানির বর্জ্য অপসারণ শুরু করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রায় সারারাত ধরে চলে বর্জ্য অপসারণের কাজ।

বুধবার দুপুরে ধোলাইখাল সংলগ্ন কাউয়ারটেক পশুরহাটে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। অন্যদিকে একই সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র জামাল মোস্তফা উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজের কাছে পশুর হাটের বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন।

Banglabid

উদ্বোধনের সময় মেয়র সাঈদ খোকন বলেন, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দুই সিটি কর্পোরেশন এলাকায় কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হবে।

বর্জ্য অপসারণ কার্যক্রম নগরবাসীর সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘কোথাও কোনো ধরনের বর্জ্য পড়ে থাকতে দেখলে আপনারা আমাদের নির্ধারিত কল সেন্টারে ফোন করে জানাবেন। আমাদের নম্বর হচ্ছে ০৯৬১১০০০৯৯৯।’

মেয়র বলেন, ‘গত বছর আমরা প্রায় ২০ হাজার টন বর্জ্য অপসারণ করেছি। এবারও এ পরিমাণ বর্জ্য অপসারণ করার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। দুই সিটি কর্পোরেশন ঘোষিত সময়ের মধ্যে আমরা একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেব।’কোরবানির পশুর বর্জ্য অপসারণ

Reneta

বর্জ্য অপসারণে ডিএনসিসি’র অঞ্চল-৩-এ (মহাখালী) অস্থায়ী কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। হটলাইন নম্বর হলো ০২৯৮৩০৯৩৬। এর বাইরে ৫টি অঞ্চলে মোবাইল নম্বর সার্বক্ষনিক খোলা আছে। নম্বরগুলো হলো- উত্তরা ০১৭১৭১০২০২৫, মিরপুর ০১৭১১-৩১৩২৮৯, মহাখালী ০১৯২৩১১৩৬৩৬ মিরপুর (অঞ্চল-৪) ০১৭৩৩৮৯৫৫৩২ ও কারওয়ান বাজার ০১৭১১৫৭৭৪৭৪। নগরবাসীকে এসব মোবাইল নম্বরে যোগাযোগ করে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ-উল আযহাঈদুল আজহাকোরবানির পশুর বর্জ্যলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্মঘটে যেতে পারেন মেসি-রামোসরা

পরবর্তী

এক বছর চুপচাপ থাকার পর আইএস প্রধানের নতুন অডিও বার্তা

পরবর্তী
আবু বকর আল-বাগদাদি-অডিও বার্তা

এক বছর চুপচাপ থাকার পর আইএস প্রধানের নতুন অডিও বার্তা

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন নিউজিল্যান্ডের বিশ্বকাপ নায়ক

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT