চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভ্যাক্স থেকে ১০ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ অপরাহ্ণ ১১, জুন ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিনের বোতল ও স্নায়ু সিরিঞ্জ. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার (এজেড) ১০ লাখ ৮০০ ডোজ ভ্যাকসিন পাবে।

এই ডোজগুলো কোভ্যাক্স সরবরাহ থেকে বরাদ্দ করা হয়েছে জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, কোভ্যাক্স এখনও বাংলাদেশে এই অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন সরবরাহের উৎস দেশ সম্পর্কে উল্লেখ করেনি।

কোভ্যাক্স একটি বিশ্বব্যাপী উদ্যোগ যা গ্যাভি, ভ্যাকসিন অ্যালায়েন্স, মহামারী প্রস্তুতি উদ্ভাবন সংক্রান্ত জোট এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কোভিড-১৯ টিকার ন্যায়সঙ্গত প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।

Banglabid

কোভ্যাক্সের এই বরাদ্দ বাংলাদেশের জন্য সুখবর হিসেবে এসেছে। কারণ ঢাকা ১৫ লক্ষ মানুষকে একই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়ার জন্য অপেক্ষায় রয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের কাছে ৬০ থেকে ৮০ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন মজুত আছে জেনে অবিলম্বে ওয়াশিংটন ডিসিকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ২ মিলিয়ন ডোজ পাঠানোর আহ্বান জানায় ঢাকা।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এরপর ওয়াশিংটন ডিসিকে এ বিষয়টি অবহিত করে।

Reneta

অন্যদিকে, বাংলাদেশী প্রবাসী সম্প্রদায় অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ডোজ চেয়ে হোয়াইট হাউসে একটি পিটিশন দাখিল করে।

এছাড়া, যত তাড়াতাড়ি সম্ভব পর্যাপ্ত টিকা আনার জন্য বাংলাদেশ এবং চীন ও রাশিয়ার মধ্যে আলোচনা চলছে।

মোমেন বলেন, সরকার এখানে কোভিড-১৯ ভ্যাকসিন যৌথ উদ্যোগে উৎপাদনের বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিবে বলে আশাবাদী।

এর আগে বেশ কয়েকবার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ দেড় কোটি ডোজ চীনা ভ্যাকসিন কিনতে চায় এবং রাশিয়া থেকে ৫০ লাখ ডোজ স্পুটনিক কোভিড ভ্যাকসিন আমদানি করতে চায়। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে।

এছাড়া ১৩ জুন বেইজিং কর্তৃক উপহার দেওয়া ৬ লাখ ডোজ চীনা ভ্যাকসিন আনতে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমান পাঠাতে যাচ্ছে ঢাকা।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের অনুরোধে গত ২২ মে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ে ঘোষণা করেন চীন দ্বিতীয় ব্যাচের উপহার হিসেবে বাংলাদেশকে আরও ছয় লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

গত ১২ মে চীনের সিনোফার্ম কোভিড-১৯ ভ্যাকসিনের পাঁচ লাখ ডোজের প্রথম ব্যাচ উপহার হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করে। অন্যদিকে ঢাকা পর্যাপ্ত ভ্যাকসিন পাওয়ার জন্য বিশ্বব্যাপী তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাস্ট্রাজেনেকাকোভ্যাক্সপররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

পরবর্তী

শিশুশ্রম নিরসনে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

পরবর্তী
রাষ্ট্রপতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানালেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুশ্রম নিরসনে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

শিশুশ্রম প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬

‘এই আসরে হারলেও আসে-যায় না’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT