কোভিড-১৯ সংক্রমণ রোধে এমআইএসটি’র হ্যান্ড স্যানিটাইজার
আট ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ার ক্ষমতা রয়েছে এই স্যানিটাইজারের
বাংলাদেশের স্বাস্থ্য কর্মীরা কোভিড-১৯ প্রতিরোধে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বিশ্বজুড়ে এখন করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপ চলছে। প্রতিদিন বাড়ছে মৃত মানুষের মিছিল। চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতে। বাংলাদেশেও এর মারাত্মক প্রভাব দেখছি আমরা। যেহেতু এই রোগটি মারাত্মক ছোঁয়াচে তাই হাত দিয়ে বারবার নাক, চোখ ও মুখ স্পর্শ করতে মানা করা হচ্ছে। বলা হচ্ছে হাঁচি, কাশি শিষ্টাচার মেনে চলার কথা। করমর্দন না করার কথাও। হাত পরিষ্কার রাখা এবং জীবাণুমুক্ত করার গুরুত্ব সর্বাধিক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে কোভিড-১৯ বিস্তার ও সংক্রমণ রোধে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলোজির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের (বিএমই)গবেষণাগারে প্রায় পাঁচ হাজার লিটার (৫০ মিলিলিটারের ১ লাখ বোতল) হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করে বিভিন্ন সংস্থাসহ বিভিন্ন জায়গায় বিতরণ চলমান রয়েছে। অত্যন্ত স্বল্প সময়ে এমআইএসটি নিরলস পরিশ্রমের মাধ্যমে এই কাজটি বাস্তবায়ন করতে পেরেছে।






