কোপা আমেরিকার শতবর্ষী টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। ডগলাস কস্তার ইনজুরির কারণে চূড়ান্ত দলে জায়গা পেয়েছে কাকা।
ব্রাজিলের চূড়ান্ত দলে আরও জায়গা পাননি লিভারপুলের রবার্তো ফিরমিনো, পিএসজির লুকাস মৌরিও। ক্লাবের চুক্তির কারণে আগে থেকে নেই নেইমার।
রাখা হয়নি দলের অভিজ্ঞ তিন ফুটবলার ডেভিড লুইজ, থিয়াগো সিলভা এবং রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলোকে।
৩ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া শতবর্ষী কোপা আমেরিকা। টুর্নামেন্টে ‘বি’ হাইতি, ইকুয়েডর এবং পেরুর বিপক্ষে লড়বে ব্রাজিল। কোপা শুরুর আগে পানামার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে দুঙ্গার দল।
চূড়ান্ত দল:
গোলরক্ষক: অ্যালিসন, দিয়েগো আলভেজ, ইডারসন।
ডিফেন্ডার: মিরান্ডা, গিল, মার্কুইনস, রদ্রিগো ক্যায়িও, দানি আলভেজ, ফিলিপে লুইস, ফ্যাবিনহো, ডগলাস সান্তোস।
মিডফিল্ডার: লুইজ গুসতাভো, এলিয়াস, রেনাতো আগাস্টো, কুতিনহো, লুকাস লিমা, উইলিয়ান, ক্যাসেমিরো, রাফিনহা।
ফরোয়ার্ড: কাকা, হাল্ক, গ্যাবিগল, বেনফিকার জোনাস।








