চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন সংলাপই ব্যর্থ হয়নি: আ স ম রব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঐক্যফ্রন্ট্রের মুখপাত্র জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, কোন সংলাপই ব্যর্থ হয়নি, এই সংলাপও হবেনা।

মঙ্গলবার সন্ধ্যায় সংলাপে যাওয়া নিয়ে চূড়ান্ত বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বিকেল ৪ টায় মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়ে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত৷

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ড. কামাল সহ ১৬ সদস্যদের প্রতিনিধি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে যাবে ঐক্যফ্রন্ট।

সংলাপে অংশ নিচ্ছে বিএনপিও। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিএনপি থেকে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ অবশ্যই থাকবেন। সেই সাথে মির্জা আব্বাস এবং গয়েশ্বর চন্দ্র রায়ও থাকতে পারেন। এছাড়া গণফোরাম, জেএসডি, নাগরিক ঐক্য এবং ঐক্য প্রক্রিয়া থেকে প্রতিনিধিরা সংলাপে অংশ নেবে বলে জানিয়েছেন মুখপাত্র আ স ম আব্দুর রব।

আ স ম রব বলেন, সংলাপে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৭ দফার ভিত্তিতে অালোচনা হবে। আমরা সংলাপের আহ্বান করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। তিনি আমাদের প্রস্তাবে সাড়া দিয়ে গণভবনে সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন আলোচনার দ্বার খুলবে। দেশে ও গণতন্ত্রের স্বার্থে অালোচনা হতে হবে। সংসদ নির্বাচনে সামনে রেখে যেন গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এটা নিয়ে আলোচনা হবে। এরপর আমরা রাজশাহী, বরিশাল সহ পুরো দেশে জনসভা করবো। সুশীল সমাজ, ওলামা, পেশাজীবীদের সাথেও বৈঠক হবে৷

Reneta

টানা দুই মামলায় বেগম খালেদা জিয়ার সাজা হওয়া নিয়ে রব বলেন, বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী। মাত্র দুই কোটি টাকার জন্য তিনি যে মামলার শিকার তা অন্যায়। তার বিরুদ্ধে রায় রাজনৈতিক প্রতিহিংসাবশত। এটা চলতে পারে না। অামরা নিন্দা জানাই।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্যফ্রন্টজাতীয় ঐক্যফ্রন্টলিড নিউজসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT