চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরমপূরণ ও ছবি ছাড়াই কেনা যাবে নতুন সিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

এখন থেকে সিম কেনার জন্য ক্রেতাকে আর কোন কাগজের ফরম পূরণ করতে হবে না।  বিক্রেতার কাছে জাতীয় পরিচয়পত্রের কপি, নিজের ছবি দিতে হবে না। সিম কেনার সময় ক্রেতার সঙ্গে জাতীয় পরিচয়পত্রটি রাখলেই হবে। বিক্রেতাকে জাতীয় পরিচয়পত্রের নম্বর, আঙুলের ছাপ, জন্ম তারিখ ও বর্তমান ঠিকানা দিয়ে সিম কেনা যাবে।

এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশনা বাস্তবায়ন শুরু করেছে গ্রামীণফোনসহ দেশের অন্যান্য মোবাইলফোন অপারেটররা।

আজ মঙ্গলবার গুলশানের জিপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে এই ব্যবস্থাটি গণমাধ্যমের কাছে তুলে ধরে গ্রামীণফোন।

অনুষ্ঠানে জানানো হয়, এটি কাগজবিহীন সিম নিবন্ধন প্রক্রিয়া যেখানে গ্রাহকদের নতুন সিম কেনার জন্য ছবি কিংবা কোনো আইডি (জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স) দিতে হবে না। গ্রাহক সিম বিক্রেতাকে শুধুমাত্র তার নাম, আইডি নম্বর, জন্মতারিখ, বর্তমান ঠিকানা ও আঙুলের ছাপ দেয়ার মাধ্যমেই নতুন সিম কিনতে পারবেন। এছাড়াও, গ্রাহককে গ্রাহক আবেদন পত্রও (এসএএফ) পূরণ করতে হবে না।

ডিজিটাল নিবন্ধন বিষয়ে গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন: এই উদ্যোগ একটি নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে আমাদের গ্রাহকদের জীবনকে সহজ করার পাশাপাশি, টেলিযোগাযোগ ইকোসিস্টেমের ডিজিটালকরণকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। এই প্রক্রিয়ায় গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আরো জোরদার হবে। দীর্ঘমেয়াদে এটা পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক অবদান রাখবে।

গ্রামীণফোন আরও জানায়, প্রাথমিকভাবে ডিজিটাল নিবন্ধন প্রক্রিয়া শুধুমাত্র নতুন সিম বিক্রির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সম্পূর্ণ প্রক্রিয়াই গ্রাহক সম্পন্ন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। নতুন সংযোগের দাম কিংবা প্রাসঙ্গিক সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। কোন বায়োমেট্রিক তথ্য যেমন জন্ম তারিখ বা আঙ্গুলের ছাপ, এনআইডি-স্মার্ট কার্ডের সাথে না মিললে সিম সক্রিয় হবে না এবং নিবন্ধিতও হবে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিম নিবন্ধন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিসিবি’র জমি দখলের অভিযোগ প্রত্যাখ্যান

পরবর্তী

চীনা প্রতিষ্ঠানের কাছে ঢাকা স্টক একচেঞ্জের শেয়ার বিক্রিতে লাভ কী?

পরবর্তী

চীনা প্রতিষ্ঠানের কাছে ঢাকা স্টক একচেঞ্জের শেয়ার বিক্রিতে লাভ কী?

‘লেগুনা নিষিদ্ধ হলে অ্যাপভিত্তিক প্রতিষ্ঠানগুলোর নৈরাজ্য বাড়বে‘

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT