চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো নায়ক নেই, সবাই ‘শূন্য’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজে সিরিজ হেরে হতাশার এক বছর পার করল ইংলিশরা। বক্সিং-ডে টেস্টে পাঁচ ব্যাটার কোনো রান না করে ফিরলে ১৯৯৮ সালের সর্বাধিক শূন্য রানের রেকর্ড ধরে ফেলে জো রুট বাহিনী। এক পঞ্জিকাবর্ষে নিজেদের সর্বাধিক ৫৪ বার শূন্য রানের লজ্জার রেকর্ড নতুন করে লিখেছে ইংলিশরা।

গত জানুয়ারিতে প্রথম টেস্টের প্রথম বলেই স্যাম কারেন ফিরে গেলে জুজু তৈরি হয়। সেটি বছরজুড়ে ভুগিয়েছে রুটদের। এরপর লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে চার ইংলিশ ব্যাটার শূন্য রানে ফিরলে তালিকা বড় হতে থাকে।

একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে আহমেদাবাদ টেস্টে ৮১ রানে অলআউটের দিনে। ট্রেন্ট ব্রিজেও মুখ থুবড়ে পড়ে ব্রিটিশরা। এরপর কেবল শূন্যের তালিকা বড়ই হয়েছে।

১৯৯৮ সালের ইংল্যান্ড দলে সর্বাধিক পাঁচবার শূন্য রানে আউট হয়েছিলেন মাইক আথারটন, মার্ক বুচার এবং মুল্লালি। চারবার কোনো রান না করে ফেরেন ক্যাডিক। তিনবার নাসের হুসেইন, গ্রাহাম থর্প, গ্রায়েম হিক, জ্যাক রাসেল এবং টুফনেল। এছাড়া ডজন খানেক ব্যাটার ফিরেছিলেন ১ বার করে শূন্য হাঁকিয়ে।

১৯৯৮-এর পুনরাবৃত্তি ঘটিয়েছে উত্তরসূরিরা। যেখানে সর্বাধিক ছয়বার কোনো রান না করেই ফিরেছেন ওপেনার বার্নস। পাঁচবার শূন্যের স্বাদ নিয়েছেন রবিনসন। চারবার করে শূন্য আছে হাসিব হামিদ, জনি বেয়ারস্টো, ড্যান লরেন্স ও জেমস অ্যান্ডারসনের। বাকিরাও অন্তত একবার করে শূন্যের স্বাদ নিয়েছেন। চলতি বছর শূন্য করেননি এমন ব্যাটার নেই ইংলিশদের।

রেকর্ড ঘেটে দেখা যাচ্ছে টেস্ট খেলুড়ে দেশের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সাউথ আফ্রিকার আছে ২৯ বার শূন্য করার রেকর্ড। পাকিস্তান ও জিম্বাবুয়ের আছে ৩০ বার করে। তবে ২০০০ সালে সর্বাধিক ৪৪ বার শূন্য করেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ানরা। ১৯৯৯-এ অস্ট্রেলিয়া সর্বাধিক ৩৯ বার। ২০১৮ সালে ভারত করেছিল ৩৯ বার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজপাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে শত বিঘার ধান-পাটসহ বিভিন্ন ফল

মে ২০, ২০২৬

যুদ্ধের উত্তাপের মধ্যেও ব্যতিক্রমী এক অনুষ্ঠান হয়েছে ইরানে

মে ২০, ২০২৬

শুধু অর্থনৈতিক সাফল্যের গল্পই নয়, নতুন উদ্যোক্তাদেরও দেখাচ্ছে স্বপ্নের পথ

মে ২০, ২০২৬

শান্তি চুক্তি না হলে ইরানে আবারো হামলা চালানো হবে

মে ২০, ২০২৬

বুকার পুরস্কার জিতে ইতিহাস গড়ল মান্দারিন ভাষার ‘তাইওয়ান ট্রাভেলগ’

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT