চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনালের গানে ঢাকাই ছবিতে নাচবেন সানি লিওন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৯
বিনোদন
A A

‘পাসওয়ার্ড’ ছবিতে কোনালের গাওয়া প্রথম পার্টি সং ‘আগুন লাগাইলো’ ব্যাপকভাবে আলোচিত হয়। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে জনপ্রিয় এই গায়িকা নতুন আরও একটি পার্টি সং করলেন।

প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় আকাশ সেনের সুর ও সংগীতে কোনাল এবার যে গানটি করলেন ওই গানে নাচবেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন।

সেলিম খানের প্রযোজনায় শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ ছবিতে থাকছে ‘সানি সানি’ শিরোনামের কোনালের গাওয়া এ গানটি।

২৫ আগস্ট কলকাতার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। রেকর্ডিং শেষে কোনাল বলেন, ‘আগুন লাগাইলো’ গানটি গাওয়ার আগে জানতাম না আমার কণ্ঠে দর্শক কীভাবে গানটি গ্রহণ করবেন। আমি বিস্মিত হয়েছি, নতুন ধাঁচে আমার কণ্ঠে গানটি সব শ্রেণির গান পাগল মানুষ পছন্দ করেছেন।

এবার দ্বিগুণ উৎসাহে ‘সানি সানি’ গানটি করলেন বলে জানিয়েছেন কোনাল। তিনি বলেন, নতুন এই গানটি ক্যাচি। গাওয়ার সময় নেচে নেচে গাচ্ছিলাম। শুধু আমি নই, রেকর্ডিংয়ের সময় যারা ছিলেন, সবাই রীতিমত তাল মিলাচ্ছিলো।

গানটি প্রচুর যত্ন নিয়ে করেছেন জানিয়ে কোনাল বলেন, বিগ অ্যারেঞ্জেমেন্টের গান। খুব যত্ন নিয়ে, সময় নিয়ে গানটি করেছি। সংগীত পরিচালকের নির্দেশনায় আমি আমার মতো করে গেয়েছি। স্ক্রিনে বাকিটা উপস্থাপন করবেন সানি লিওন।

Reneta

গানটিকে আইটেম সং বলার চেয়ে ‘সেলিব্রেশন সং’ বলতে চাইলেন কোনাল। তার মতে, এটি মূলত পার্টি গান, নাচানাচির গান। মানুষ গানটি শুনবে এবং নাচতে বাধ্য হবে। এককথায় এটি উদযাপনের গান। যে কোনো উৎসবে এ গানটির মাধ্যমে ভরপুর নাচানাচি করা যাবে! এত চমৎকার একটি গান করার সুযোগ দেওয়ার জন্য প্রযোজক সেলিম ভাই ও পরিচালক রনি ভাইকে ধন্যবাদ দিচ্ছি।

সানি লিওন প্রসঙ্গে কোনাল বলেন, মানুষ সানি লিওনকে বাঁকা চোখে দেখেন। কিন্তু আমি তাকে একজন সংগ্রামী মেয়ের প্রতীক হিসেবে দেখি। একজন মানুষ কতোটা চড়াই উৎরাই পার করে বলিউডের মতো জায়গায় নিজের শক্ত আসন করে নিতে পারে! বলিউডের মেগাস্টারেরাও তার সঙ্গে অভিনয় করেছেন। তার জন্য গাইতে পেরে ভালো লাগছে।

বিগ বাজেটের ‘বিক্ষোভ’ ছবির শুটিং শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর। ছবিতে থাকছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। সানি লিওনকে নিয়ে গানটি শুটিং হবে মুম্বাইতে আগামী ৯ সেপ্টেম্বর।

প্রযোজক, পরিচালক দুজনেই জানিয়েছেন, কোনালের গাওয়া এবং সানি লিওনের পারফর্মে গানটিতে খরচ হবে প্রায় কোটি টাকা!

কোনালের গাওয়া আলোচিত পার্টি সং ‘আগুন লাগাইলো’:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোনালবলিউডবিক্ষোভলিড বিনোদনসানি লিওন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬

বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে প্যানটোনিক্স টাইগার রান ২০২৬

জুলাই ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী’র সঙ্গে দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক

জুলাই ১৭, ২০২৬
চীনা চক্রের নিয়ন্ত্রণে অনলাইন জুয়া, কীভাবে পাচার হয় টাকা? | Online Gambling | Cahnnel i News

চীনা চক্রের নিয়ন্ত্রণে অনলাইন জুয়া, কীভাবে পাচার হয় টাকা?

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT