চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা: সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে, শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ১৪, মে ২০১৮
শিক্ষা
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেছেন: কোটা বাতিলের বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে কোটা বিষয়ে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব একথা বলেন। তবে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

অন্যদিকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হওয়ায় ঢাকাসহ সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ কর্মসূচী শেষে শাহবাগ অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা।

সংসদে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে না আসা পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানায় তারা।

কোটা সংস্কারের দাবি নিয়ে সারাদেশের শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলন গড়ে তোলে গত মাসে। সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন।

দ্রুত কোটা সংস্কার বিষয়ে প্রজ্ঞাপনের দাবি জানিয়ে আন্দোলন স্থগিত করে আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রীর ঘোষণার পরে ৭ মে পর্যন্ত প্রজ্ঞাপন জারির সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা।

Reneta

তবে এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হওয়ায় আবার রাজপথে নামে তারা। এরপর ১৩ই মে রোববারও বিকেল ৫টার মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানায় তারা।  অন্যথায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেয় তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোটাকোটা বাতিলকোটা সংস্কারলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT