চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কার: রাবিতে পতাকা মিছিলে ছাত্রলীগের হামলা

সুব্রত গাইনসুব্রত গাইন
৭:২০ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৮
শিক্ষা
A A

রোববারের হামলার পরের দিন সোমবারও কোটা সংস্কার আন্দোলনকারীদের পতাকা মিছিলে হামলা চালিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত তরিকুল ইসলাম তারেক কোটা সংস্কার আন্দোলন রাবি শাখার যুগ্ম-আহ্বায়ক। তিনি ইসলামের স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরে তার ডান পা ভেঙে গেছে ও মাথায় জখম হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৪টার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা তাদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পতাকা মিছিল বের করে। তারা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা বিনোদপুর থেকে ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের দিকে আসছিল।

আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন নেতাকর্মী অবস্থান নিয়েছিল। আন্দোলনকারীরা প্রধান ফটকের কাছে আসতেই তাদের ধাওয়া দিয়ে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে আন্দোলন ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় কয়েকজন আন্দোলনকারীকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়ায় কোটা সংস্কার আন্দোলন রাবি শাখার যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তারেক পড়ে গেলে তার ওপর চড়াও হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বেধড়ক মারধর করে। এসময় তাকে লাঠি ও হাতুড়ি দিয়ে মারধর করে ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান সিনহা, সাংগঠনকি সম্পাদক মেহেদী হাসান মিশু, সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কর্মী লতিফুল কবির মানিকসহ কয়েকজন। মারধরের ফলে তারেকের ডান পা ভেঙে যায় ও মাথায় জখম হয়। পরে পুলিশ এসে তারেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Reneta

হামলার বিষয়ে কোটা সংস্কার আন্দোলনের রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। এসময় ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়ে পুলিশের সামনেই মারধর করে। এতে আমাদের ১২জন আহত হয়েছে। এর মধ্যে তিনজন গুরুতর আহত হয়েছে।

তবে রাবি ছাত্রলীগের সাাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু মারধরের বিষয় অস্বীকার করে বলেন, তারা ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছিল, তাই তাদের প্রতিহত করেছি।

রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীরা লাঠিসোটা নিয়ে প্রধান ফটকের সামনে আসছিল। এসময় ছাত্রলীগ ও তাদের মধ্যে হাতাহাতি হলে একজন আহত হয়েছে বলে শুনেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনছাত্রলীগের হামলারাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT