চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কার: রাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

সুব্রত গাইন সুব্রত গাইন
১:১৬ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রোববার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে মানববন্ধনের প্রস্তুতিকালে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং কয়েকজনকে চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে পেটানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে নয়টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কয়েকজন শিক্ষার্থী ব্যানার নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছিল। এসময় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে ৪০-৫০ জন ছাত্রলীগ নেতাকর্মী সেখানে উপস্থিত হয়। এরপর তাদের ধাওয়া দিলে কয়েকজন গ্রন্থাগারের ভেতরে ঢুকে যায়। কয়েকজকে গ্রন্থাগার চত্বর থেকে ধাওয়া দিয়ে চড়-থাপ্পড় মারা হয়। এরমধ্যে ছাত্রলীগ সহ-সভাপতি মিজানুর রহমান সিনহা হাতে লাঠি নিয়ে ধাওয়া দিয়ে আব্দুল্লাহ শুভ ও অন্তর নামে দুজনকে মারধর করে বলেও জানা যায়।

Banglabid

মারধরের কারণে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীদের। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ব্যানার নিয়ে চলে যায়। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা পরিবহন মার্কেট দিয়ে শোডাউন দিয়ে পুনরায় গ্রন্থাগারের সামনে এসে অবস্থান নেয়। সেখানে কিছু সময় অবস্থানের পর নেতাকর্মীরা ক্যাম্পাসে বাইক নিয়ে শোডাউন দেয়।

তবে ধাওয়া দেয়ার বিষয়টি অস্বীকার করেন রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন: ‘আমরা কাউকে ধাওয়া দেইনি। স্বাভাবিকভাবে ক্যাম্পাসে শোডাউন দিয়েছি।’

তিনি আরও বলেন: ‘যারা ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখে না, তাদের ছাড় দেয়া হবে না।’

Reneta

কোটা সংস্কার আন্দোলন রাবি শাখার যুগ্ম-আহ্বায়ক মোর্শেদ আলম বলেন: ‘আমরা প্রায় দেড়শ জন মানববন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার নেতৃত্বে আমাদের ধাওয়া করা হয়। এসময় আমাদের পাঁচ-ছয়জন আন্দোলনকারীকে মারধর করেন।’

এর আগে, শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোটা সংস্কারের নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টিকারীদের প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু শনিবার রাতে তার ফেসবুকে লেখেন, ‘আগামীকাল (রোববার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা চলবে। কোটা আন্দোলনের নামে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ তা কঠোর হস্তে প্রতিহত করবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনরাজশাহী বিশ্ববিদ্যালয়লিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মালয়েশিয়ায় কর্মী প্রেরণ বন্ধ হয়নি, বাতিলও হয়নি’

পরবর্তী

এখনও মেসির সামনে রয়েছে বিশ্বকাপ জেতার সুযোগ!

পরবর্তী

এখনও মেসির সামনে রয়েছে বিশ্বকাপ জেতার সুযোগ!

ঢাকায় জাতিসংঘ মহাসচিবের ব্যস্ত সময়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT