সরকারের সঙ্গে বৈঠকের পর চলমান কোটা সংস্কার আন্দোলন এক মাসের জন্য স্থগিত করা হলেও তা প্রত্যাহার করে ফের রাস্তায় থেকে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
প্রধানমন্ত্রী কোটা সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবে বলে মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ এ সিদ্ধান্ত জানায়।
বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ ব্যানারের ২০ জন প্রতিনিধিই সোমবার সরকারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছিল।
সোমবার সংসদে মতিয়া চৌধুরী আন্ধোলনকারীদের ‘রাজাকার’ বলায় এবং মঙ্গলবার অর্থমন্ত্রীর ‘বাজেটের পরে কোটা সংস্কার হবে’ বক্তব্যের প্রতিবাদেই ফের লাগাতার আন্দোলনের এ ঘোষণা আসলো বলে জানান আন্দোলনকারীরা।
তারা প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনার সন্তানদের বিপদের দিকে ঠেলে দিবেন না, আপনি এর সুনির্দিষ্ট সমাধান দিন।








