চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কারের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি 

সুব্রত গাইনসুব্রত গাইন
৯:৩৭ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
শিক্ষা
A A
ফাইল ফটো

ফাইল ফটো

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারে দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। যার ফলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে। এতে দেশের মোট জনসংখ্যার বিশাল অংশ শিক্ষিত হয়েছে। কিন্তু বিদ্যমান কোটা ব্যবস্থার কারণে শিক্ষিত তরুণ সমাজ যথাযথ কর্মসংস্থান পাচ্ছে না।

সংবিধানের কথা উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, সংবিধানের ১৯(১), ২৯(১), ২৯(২০) অনুচ্ছেদে চাকরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান অধিকারের বলা হয়েছে, কিন্তু তা যথাযথ মানা হচ্ছে না কোটা ব্যবস্থার কারণে।

এসময় তারা কোটা ব্যবস্থার শতকরা ৫৬ থেকে ১০ভাগে নামিয়ে আনার দাবিসহ পাঁচ দফা দাবি তুলে ধরে। অন্য দাবিগুলো হলো- কোটার বিপরীতে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ না দেয়া, সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ এবং চাকরির নিয়োগ পরিক্ষায় কোটা সুবিধা একাধিক বার না রাখা।

স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ মুন্নাফ, মোছাঃ মোহানী, হালিম শেখ, হৃদয় খান, সায়েম প্রমুখ।

Reneta

কোটা প্রথার সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে মানববন্ধনসহ নিয়মিত বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। তাদের ধারাবাহিক কর্মসূচির তালিকায় আগামী ৪ মার্চ ফের মানববন্ধনের ঘোষণাও দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা পদ্ধতিকোটা সংস্কারপ্রধানমন্ত্রীরাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT