কোটা রাখার পক্ষে নয়, কোটা সংস্কার বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটি । মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করেছেন তারা। মুক্তিযোদ্ধা কোটা বাদে অন্যান্য কোটা বাদ দেয়ার পক্ষে পর্যালোচনা কমিটিও গঠন করা হয়েছে। এমনটাই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি বলেন, তবে মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে আদালতের মত চাওয়া হবে। সোমবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
কোটা সংস্কারের দাবিতে কয়েক মাস আগে জোরালো আন্দোলন গড়ে তোলে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’।
প্রধানমন্ত্রী সংসদে বলেন, কোটা পদ্ধতি থাকবে। মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ রাখতে হাইকোর্টের রায় আছে।
পরে কোটা সংস্কার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধান করে সরকারি চাকরির কোটা ব্যবস্থা পর্যালোচনা কমিটি গঠন করা হয়।








