চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোটা বাতিলের ফলে আদিবাসীরা পিছিয়ে পড়বে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য বরাদ্দ করা ৫ শতাংশ কোটা বাতিলের সিদ্ধান্ত তাদের পিছিয়ে দেবে বলে শঙ্কা প্রকাশ করেছে ‘বাংলাদেশ আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ।’

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আদিবাসী কোটা বাতিল ও কোটা বহালের দাবিতে এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কা প্রকাশ করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির প্রধান সমন্বয়ক উইলিয়াম নকরেক। এ সময় সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উইলিয়াম নকরেক বলেন, ‘অন্যান্য কোটা সম্পর্কে বিতর্ক ও ভিন্নমত থাকলেও আদিবাসী ও প্রতিবন্ধী কোটা রাখার পক্ষে সবার মত রয়েছে। প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের উর্ধ্বতন নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও সুশীল সমাজ এই অনগ্রসরদের জন্য কোটা রাখার কথা বলেছিলেন। কিন্তু সরকার কোটা উঠিয়ে দিল, যা এই জনগোষ্ঠীকে পিছিয়ে দেবে। কোটার সংস্কার হতে পারে, তবে তা তুলে দেয়া আদিবাসীদের জন্য কল্যাণকর হবে না।’

লিখিত বক্তব্যে আরো বলা হয়, ‘প্রান্তিক অঞ্চলে বসবাসের ফলে আদিবাসীরা শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত। ভিন্ন মাতৃভাষা ও সংস্কৃতির ফলে বাংলা মাধ্যমে পড়াশুনা করে ভাল ফল করা দুঃসাধ্য। তাদের মধ্যে ঝরে পড়ার হারও বেশি। দেশে এখনও অনেক আদিবাসী সম্প্রদায় আছে যাদের কেউ এখনো সরকারি চাকরিতে আসতে পারেনি। এই অবস্থায় আদিবাসী কোটা বাতিল তাদের প্রতিনিধিত্ব বাতিল করার শামিল।

আদিবাসী কোটা বহালের দাবিতে সোমবার বিকাল সাড়ে ৪ টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়াও আগামী ৯ অক্টোবর সারাদেশে আদিবাসী শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদী কর্মসূচি পালন, ১০ অক্টোবর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ ও ১৩ অক্টোবর শাহবাগে প্রতিবাদ সংগীত ও সংহতি সমাবেশে করার ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিবাসীকোটা সংস্কার আন্দোলনকোটা
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT