চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা বনাম মেধা: চলমান বিতর্ক, ভ্রান্তি ও বাস্তবতা

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৮:৫৭ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৮
মতামত
A A
কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

‘কোটা বনাম মেধা’ বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক চলছে বেশ কিছুদিন যাবত। আমার মনে হয় উর্ধ্বকমা যুক্ত শব্দত্রয়ীর মাঝের ‘বনাম’ শব্দটিই আসলে যত বিতর্কের মূলে। বিভ্রান্তিও ছড়াচ্ছে ওই একটি শব্দই। এই শব্দটির কারণেই কোটা থাকা মানেই মেধাহীন এবং কোটা না থাকা মানেই মেধাবী এমন একটা অমূলক ধারণা কতিপয়ের মাঝে বদ্ধমূল হতে শুরু করেছে।

‘আমরা মেধাবী, আমরা মেধাবী’ বলা অনেককেই দেখেছি কতটা অন্ত:সারশূন্য। পরীক্ষার আগের রাতে হাতে প্রশ্ন ধরিয়ে দিলেও পাস করে আসতে পারবে কিনা সন্দেহ। আবার কোটা সুবিধা পাওয়া অনেককেই দেখেছি তাদের কোন সুবিধা না দেওয়া হলেও তারা নিজের যোগ্যতায়ই যে কোন পরীক্ষায় উৎরে যাবেন।

কোটা সংস্কারের কথা উঠলেই কথিত মেধাবীরা অযথা কোটা সুবিধা পাওয়াদের আক্রমন করে নিজেদের যৌক্তিক দাবিকেই বরং বিতর্কিত করে তোলে। আর নিজেদের যোগ্যতা থাকা সত্ত্বেয় কোটাসুবিধার আওতায় থাকার কারণে অনেক প্রকৃত মেধাবীরাও অযথা আক্রমন হজম করতে বাধ্য হন।

আরেকটা পক্ষ আছে যারা কিছু না জেনে না বুঝেই কোটা সংস্কারের আন্দোলনকে মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড় করিয়ে দেয়। যেটা আসলে উদ্দেশ্যমূলকভাবে প্রকৃত অবস্থা থেকে দৃষ্টি সরিয়ে দেওয়ার কূটকৌশল ছাড়া কিছুই নয়।

কতিপয় কুলাঙ্গার স্বাধীনতাবিরোধী/রাজাকার ছাড়া ৭১ এ সবাই যে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে কোন না কোনভাবে দেশকে শত্রুমুক্ত করতে সহায়তা করেছেন সে কথা সবাই যেমন জানেন, তেমনি অনেক প্রাজ্ঞ লোকই প্রকাশ্যে বলেন। সুতরাং যারা বলেন সংস্কারের দাবি মানেই মুক্তিযুদ্ধের বিরোধীতা, আপনারা নিজেরাও জানেন আপনাদের দাবি কতটা ভিত্তিহীন।

‘পজিটিভ ডিসক্রিমিনেশন’ বলে একটা টার্ম আছে যেখানে বৃহত্তর সমতা অর্জনের জন্য রাষ্ট্র অনগ্রসর সম্প্রদায়কে বিশেষ সুবিধা দিয়ে অগ্রসরদের কাতারে নিয়ে আসার চেষ্টা করে।

Reneta

বিশেষজ্ঞদের মতে, এ সিস্টেমের কার্যকারিতা নিশ্চয়ই রয়েছে। তবে সিস্টেমটিকে হতে হবে ডায়নামিক। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর পুনর্মূল্যায়ন করে দেখতে হবে যে উদ্দেশ্য বাস্তবায়নের পথে আসলে এটা কতটা কাজে আসছে বা আসলেই অনগ্রসর শ্রেণি সুবিধাটা পাচ্ছে কিনা, নতুন করে কেউ এই সুবিধার আওতায় আসতে পারে কিনা, সুবিধাপ্রাপ্ত কোন জনগোষ্ঠীর এ সুবিধা নেওয়ার প্রয়োজনীতা ফুরিয়েছে কিনা ইত্যাদি। কিন্তু স্থায়ী রূপে এ ব্যবস্থা অনির্দিষ্টকাল ধরে চলতে থাকলে উল্টোপথে আবার নেগেটিভ ডিসক্রিমিনেশনও তৈরি হওয়ার আশঙ্কা থাকে। ফলে এটা বৃহত্তর জনগোষ্ঠীর ক্ষোভেরও কারণ হয়ে উঠতে পারে।

এই টার্মের সঙ্গে সম্পূরক একটি প্রশ্ন এমন যে, কোটা সুবিধা নিয়ে একজন সচিব হয়েছেন। এখন তার ছেলেও কোটা সুবিধা পাচ্ছেন। তার মানে কি পদসোপানের সর্বোচ্চ ধাপে পৌঁছেও তিনি অনগ্রসর শ্রেণিতেই রয়ে গেছেন?

দাবির পরিপ্রেক্ষিতে সরকার কোটার প্রার্থী না পাওয়া গেলে সেখানে মেধা তালিকায় থাকা সাধারণ শিক্ষার্থীদের দিয়ে পূরণের যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। এতে অনেক বেকার এবং তার পরিবারের মুখে যেমন হাসি ফুটবে, তেমনি রাষ্ট্রযন্ত্রও হবে গতিশীল।

সুতরাং সরকারের কাছে অনুরোধ, গণদাবিতে পরিণত হওয়া তারুণ্যের আন্দোলনের প্রতি ন্যুনতম নজর দিয়ে হলেও কোটা সংস্কারে হাত দিন। তখন বাস্তব অবস্থা পর্যবেক্ষণে যদি মনে হয় কোন কোন ক্ষেত্রে কোটা আরও বাড়ানো উচিত তবুও হাত দিন। তাতে তারুণ্যের চাওয়া এবং রাষ্ট্রযন্ত্র উভয়ই উপকৃত হবে বলে আমার বিশ্বাস।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটাকোটা সংস্কার আন্দোলন
শেয়ারTweetPin1

সর্বশেষ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

‘মেসি ঠিক আছে, খেলবে’

জুলাই ৭, ২০২৬

ঢাকার আকাশের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের প্রতীক সংসদ ভবন

জুলাই ৭, ২০২৬

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT