কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুহেল ইসলামের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে উপস্থিত ছিলেন হামলায় আহত সুহেল এবং তার মা’সহ আরো অনেকে।
পরিকল্পিত এই হামলার বর্ণনা তুলে ধরে নিন্দা জানানোর পাশাপাশি হামলাকারীদের শিগগিরই গ্রেপ্তারের দাবি জানান তারা।
এছাড়া ইতিপূর্বে কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের ওপর হামলারও নিন্দা জানানো হয়। ছাত্র সমাজের ওপর বারবার এই হামলা এবং সুষ্ঠু বিচার না পাওয়ায় তারা রাজপথে নামতেও প্রস্তুত বলে ঘোষণা দেয়া হয় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে।








