চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোচের সঙ্গে ঝামেলা নেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ২৫, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

কোচ হোর্হে সাম্পাওলির হাত থেকে দলের নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছেন। হাভিয়ের মাশ্চেরানোকে ঘিরে যখন এমন বিতর্ক ডালপালা ছড়াচ্ছে, আর্জেন্টাইন তারকা জানিয়ে দিলেন কোচের সঙ্গে ঝামেলা-সমস্যা নেই দলের কারোরই। দল নিয়মতান্ত্রিক ভাবেই চলছে।

রাশিয়া বিশ্বকাপে গ্রুপপর্বে নাইজেরিয়ার বিপক্ষে শেষ ম্যাচের আগে জ্বলন্ত উনুনে বসে আছে আর্জেন্টিনা। নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ড্র আর ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার। দেয়ালে পিঠ ঠেকে আছে গতবারের রানার্সআপদের। এমন বিপর্যয়ে দায় সরাসরি তুলে দেয়া হচ্ছে দুজনের কাঁধে। অধিনায়ক লিওনেল মেসি ও কোচ সাম্পাওলিকে।

সাম্পাওলির তুলনায় মেসির ক্ষমতা একটু বেশি খাটছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হতে থাকে। খবর গোপনে বৈঠক করেছেন আর্জেন্টাইন খেলোয়াড়রা। নাইজেরিয়া ম্যাচের দল নির্বাচন করতে দেয়া হবে না সাম্পাওলিকে। খেলোয়াড়রাই একাদশ ঠিক করবেন। এসবের পেছনে কলকাঠি নাড়ছেন নাকি দুই সিনিয়র- মেসি ও মাশ্চেরানো!

কিন্তু রোববারের সংবাদ সম্মেলনে কোচের সঙ্গে দ্বন্দ্বের খবরকে সম্পূর্ণ মিথ্যে বলেই উড়িয়ে দিলেন মাশ্চেরানো। বাজে পারফরম্যান্সে দল অস্বস্তিতে থাকলেও কোন দ্বন্দ্ব নেই দাবি তার, ‘সাম্পাওলির সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক। তবে এটা ঠিক আমরা স্বস্তিতে নেই। আমাদের এটা কাটিয়ে ওঠা ছাড়া আর কোনো বিকল্প নেই। নয়তো আমাদের কিন্তু লজ্জায় পড়তে হবে।’

গুজব রটিয়ে আর্জেন্টিনাকে দুর্বল করার চেষ্টা চলছে বলেও দাবি মাশ্চেরানোর, ‘প্রতিপক্ষ দলকে দুর্বল করার চেষ্টা করবে। আমাদের এক হয়ে ফল পক্ষে আনতে হবে। স্কোয়াডে একসঙ্গে থাকা ২৩ জনকেই এগিয়ে আসতে হবে।’

দলে যদি দ্বন্দ্বই না থাকে তবে কী বিষয়ে হয়েছিল শনিবারের গোপন বৈঠক? মাশ্চেরানো ব্যাখ্যা করলেন সেটিও, ‘আমরা বৈঠকে ফুটবল নিয়ে কথা বলেছি। আমরা ইতিবাচক কথাই বলেছি সেখানে। অথচ সেই বৈঠক নিয়ে নানা গুজব ছড়িয়েছে। আমাদের টেকনিশিয়ান আমাদের জন্য পরামর্শ দিয়েছেন। আর মাঠের খেলাটা তো ফুটবলাররাই খেলে। কোচই আমাদের সবাইকে একান্তে বসার সুযোগ করে দিয়েছেন, যাতে আমরা একে অপরকে আরো ভালমতো জানতে পারি। তিনি চেয়েছেন আমরা যেন মাঠে এই বোঝাপড়াটার প্রতিফলন ঘটাই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা ফুটবলবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্স চাইবে গতবারের ফলাফল, মরক্কো চাইবে প্রতিশোধ: আশরাফ উদ্দিন চুন্নু

জুলাই ৯, ২০২৬

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ

জুলাই ৯, ২০২৬
সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

জুলাই ৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর আয়োজনকারী ইসরায়েলি হামলায় নিহত

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT