চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচিং সেন্টারের আড়ালে হিযবুত তাহরীরের কার্যক্রম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৮
অপরাধ
A A

কল্যাণপুরে আর্টিসান নামের একটি কোচিং সেন্টার পরিচালনা করছিল তারেক মোহাম্মদ ফয়সাল (৩০)। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংয়ের আড়ালে হিযবুত তাহরীরের কার্যক্রম পরিচালনা করছিল। তারেক সংগঠনটির মেন্টর পর্যায়ের এক নেতা।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ফারাবী খান অনিক (২১)। কল্যাণপুর মাঠে নিয়মিত ক্রিকেট খেলার সময় পরিচয় হয় তারেক, প্রাঙ্গন এবং তানভীর নামে কয়েকজনের সঙ্গে। সেসব বন্ধুদের আহ্বানে উদ্বুদ্ধ হন হিযবুত তাহরীরের মতাদর্শে। এভাবেই একসময় হয়ে উঠেন সংগঠনটির একটি গ্রুপের নেতা।

শনিবার দিনগত রাতে কল্যাণপুরে গোপন বৈঠক চলাকালে তারেক ও ফারাবীসহ হিযবুত তাহরীরের ৫ সদস্যকে আটক করে র‍্যাব-৪।

অন্য আটকরা হলেন মিরপুর বিশ্ববিদ্যালয়ে কলেজের ছাত্র তানভীর আহম্মেদ (২১) ও মোস্তফা মোরসালীন প্রাঙ্গন (২২), তেজগাঁও কলেজের ছাত্র জামিনুর রেজা নবীন (২৬)।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান লিফলেট, সংগঠনের বিভিন্ন বইয়ের সফটকপিসহ ল্যাপটপ ও পেনড্রাইভ উদ্ধার করা হয়।

রোববার দুপুরে কারওয়ানবাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-৪ এর কমান্ডিং অফিসার (সিও) অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির।

Reneta

তিনি বলেন, তারেক কল্যাণপুরের আর্টিসান কোচিং সেন্টার পরিচালনা করত। অনলাইনে উদ্বুদ্ধ হয়ে ২০১৩ সাল থেকে হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত হয়ে যায়।

তানভীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের মার্কেটিং তৃতীয় বর্ষের ছাত্র। বর্তমানে সে হিযবুত তাহরীর একজন কর্মী সংগ্রাহক ও মিরপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত।

প্রাঙ্গন মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ফিন্যান্স তৃতীয় বর্ষের ছাত্র। জামিনুর রেজা নবীন তেজগাঁও কলেজের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। দুজনেই সংগঠনের সক্রিয় সদস্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারাবী কল্যাণপুর মাঠে ক্রিকেট খেলার সূত্রে পরিচিত তারেক, প্রাঙ্গন ও তানভীরের মাধ্যমে হিযবুত তাহরীরে উদ্বুদ্ধ হয়। পরে সংগঠনের একটি গ্রুপের নেতৃত্বে চলে আসে সে। ফারাবী নতুন সদস্য সংগ্রহে অন্যকে উদ্বুদ্ধ করতো।

সদস্যরা প্রায়ই একসঙ্গে বৈঠকে বসে খিলাফত প্রতিষ্ঠার কথা বলতো। উদ্ধারকৃত লিফলেটে দেখা যায়, তারা সকল রাজনৈতিক দলের বিরোধিতা করে খিলাফত প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছিলো।

তারা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন উল্লেখ করে র‍্যাব-৪ প্রধান বলেন: আসন্ন নির্বাচনের সঙ্গে এর কোন সংশ্লিষ্টতার খবর পাওয়া যায়নি। অতীতের মতো নিয়মিত নাশকতার পরিকল্পনার মত এবারও পরিকল্পনা করে আসছিল।

গ্রেপ্তারদের মধ্যে হিযবুত তাহরীরের নেতৃত্ব পর্যায়ের সদস্য রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে পুরো নেটওয়ার্ক সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোচিং সেন্টারসেমি লিডহিযবুত তাহরীর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রিন কার্ড আবেদনে এক লাখ ডলারের জামানত বিবেচনায় ট্রাম্প প্রশাসন

জুলাই ১৬, ২০২৬

মেসির সাথে তখন কী কথা হয়েছিল বেলিংহ্যামের

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষ যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি ইতিবাচক

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫৪ কোটি ডলার

জুলাই ১৬, ২০২৬

৫ দিন বন্ধ থাকছে দেবতাখুম পর্যটন স্পট

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT