চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচকে বললেন মাঠেই থাকব, এরপর হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ১৩, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘আনচেলত্তি আমাকে প্রশ্ন করেছিলেন, মাঠ ছাড়তে চাই কিনা। বলেছি আরও কিছুক্ষণ থাকতে চাই। আমার প্রথম হ্যাটট্রিক করার সুযোগ ছিল এবং সেটা পাওয়ায় আমি ভীষণ খুশি।’

লেভান্তেকে ৬-০ গোলে উড়িয়ে দেয়া ম্যাচে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের দেখা পাওয়ার পর এভাবেই বলেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র।

২১ বর্ষী ভিনিসিয়াস রিয়াল জার্সিতে হ্যাটট্রিক পাওয়াকে বেশ মর্যাদার হিসেবে দেখছেন। ক্যারিয়ার লম্বা করতে এমন পারফরম্যান্স তাকে উজ্জীবিত করবে বলেছেন। ভালো একটি মৌসুম কাটানোর পর তিনি সতীর্থদের অবদানকেও করেছেন স্মরণ।

‘এটা আমার প্রথম হ্যাটট্রিক। সতীর্থদের সঙ্গে দারুণ মৌসুম কাটালাম। সবাই আমাকে সহায়তা করেছে। হ্যাটট্রিক যাতে করতে পারি সেজন্যও বস (আনচেলত্তি) আমাকে আরও বেশি সময় মাঠে রেখেছিলেন। প্রথম হ্যাটট্রিক নিয়ে ভীষণ খুশি আমি, আজ খেলাটা আমারই ছিল।’

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচে শুরুর একাদশে ছিলেন বেনজেমা ও ভিনিসিয়াস। দুজনের জুটি জমেছেও বেশ। ভিনিসিয়াসের কর্নার কিকে আসা বলে হেডে গোল করেন বেনজেমা। ভিনিসিয়াসের দ্বিতীয় গোলটির কারিগর আবার বেনজেমাই, তার পাসে মেলে বল। বিষয়টি বেশ উপভোগ করছেন তরুণ ব্রাজিলিয়ান।

‘মৌসুমজুড়ে বেনজেমা এবং আমার মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল। আশা করি তিনি অবসর না নেয়া পর্যন্ত সম্পর্ক এমনই থাকবে। নিশ্চিতভাবেই তিনি মাদ্রিদে অবসর নেবেন। তার দুর্দান্ত এক মৌসুম কাটছে। আশা করি ব্যালন ডি’অর পেয়ে মৌসুম শেষ করবেন। অনেক গোল করেছেন। আশা করি এই ক্লাবে আরও অনেক কিছু অর্জন করতে পারবেন। অর্জন করাটা তিনি খুব পছন্দ করেন।’

Reneta

বেনজেমা-ভিনিসিয়াস জুটি নিয়ে উচ্ছ্বসিত কোচ কার্লো আনচেলত্তি। দুই শিষ্যকে কৃতিত্ব দিতে করেননি কার্পণ্য। বলেছেন, ‘ভিনিসিয়াস এবং করিম আজ রাতে আবারও ভালো করেছে। গোটা মৌসুমের মতো তারা ভালো করেছে। দুজন একে অপরকে ভালোভাবে বুঝতে পারছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনচেলত্তিবেনজেমাভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT