চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে হচ্ছেন এশিয়া কাপের সেরা

আরেফিন তানজীব আরেফিন তানজীব
২:২৪ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

মিরপুরের হোম অফ ক্রিকেটে বাংলাদেশ-ভারত ফাইনালের মধ্য দিয়ে আজ পর্দা নামছে এশিয়া কাপের। কে হচ্ছেন এশিয়া কাপের সিরিজ সেরা? চলছে নানান বিশ্লেষণ।

পুরো সিরিজ জুড়েই বোলাররা আধিপত্য ধরে রেখেছিল। তবে ব্যাটসম্যানরাও কম যান নি। এশিয়া কাপের বাছাইপর্বে ওমানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের বাবর হায়াতের ব্যক্তিগত ১২২ রান সিরিজের সর্বোচ্চ রান। বাবর তিন ম্যাচে করেছেন ১৯৪ রান। তবে বাছাইপর্ব বাদ দিয়ে যদি শুধু মূলপর্বের হিসাব করা হয়, তবে পরিসংখ্যান অন্যরকম হয়ে ওঠে। 

ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারতের দুই ব্যাটসম্যান এখন পর্যন্ত এই আসরের টপ স্কোরার। বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ী ৮০ রানের ইনিংস তার। চার ম্যাচে সাব্বিরের মোট রান ১৪৪।

অপরদিকে ভারতের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস রোহিত শর্মার। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ বাঁচানো ৮৩ রানের ইনিংস তার। চার ম্যাচ খেলে রোহিতের সংগ্রহ ১৩৭ রান।

বোলারদের মধ্যে এখনো সর্বোচ্চ উইকেট শিকারি সংযুক্ত আরব আমিরাতের আমজাদ জাভেদ। তিনি সাত ম্যাচে দখল করেছেন ১২টি উইকেট।

তবে সবাইকে ছাপিয়ে গেছে বাংলাদেশের পেসার আল আমিন হোসেন। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নেন তিনটি উইকেট, দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে একটি।

Reneta

আর পরের শ্রীলঙ্কা আর পাকিস্তানি ব্যাটসম্যানদের নাকনি চুবানি খাইয়ে দখল করেন তিনটি করে উইকেট। চার ম্যাচে তার শিকার ১০ উইকেট।

আল আমিনের সাথে সমান সংখ্যক সাতটি উইকেট দখল করেছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

টি-টুয়েন্টির চার ছক্কার বিনোদনের ম্যাচে বোলারদের চমকপ্রদ বোলিংয়ে সিরিজ সেরার দিকে অনেকটা এগিয়ে রয়েছে বোলাররা। আজকের ফাইনালে দুটি উইকেট পেলেই আল আমিন হয়ে যাবেন সর্বোচ্চ উইকেট শিকারি। সেদিক থেকে অনেকটা সিরিজ সেরার দৌড়ে এগিয়েই আছেন আল আমিন হোসেন।

আর যদি সিরিজে ব্যাটসম্যানদের সেরা করা হয় সে ক্ষেত্রে সাব্বির, রোহিতের কথাই ভাবতে হবে। আজকের ফাইনাল ম্যাচে সাব্বির ৫০ করলেই ছুঁয়ে ফেলবে এশিয়া কাপের টপ স্কোরার বাবর হায়াতের রান। আর টুর্নামেন্টের সর্বোচ্চ রান ছুঁতে রোহিতের দরকার আজকের ম্যাচে ৫৭ রানের একটি ইনিংস।

অপেক্ষার পালা শেষ হতে ক্রীড়ামোদীদের আর মাত্র কয়েক ঘন্টার প্রতিক্ষা, তারপরেই মাঠে ফাইনালের মঞ্চে বাংলাদেশ ভারতের মহারণের দামামা বাজবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টিকিট কালোবাজারির অভিযোগে ক্রিকেট বোর্ড কর্মচারি আটক

পরবর্তী

কে হচ্ছেন এশিয়া কাপের সেরা

পরবর্তী

অন্য রকম ফিফটির সামনে মুশফিক

অন্য রকম ফিফটির সামনে মুশফিক

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT