চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে ভোট দিলো, কে দিলো না তা বিবেচনা করে না আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৯ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কে ভোট দিলো, কে দিলো না তা বিবেচনা করে না আওয়ামী লীগ। জনগণ এখন পর্যন্ত সরকারের প্রতি আস্থা রেখেছে বলে জনগণকে ধন্যবাদ জানান তিনি।

শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা যদি আমাদের মনের কথা জনগণকে বোঝাতে পারি তাহলে আমাদের ভোটের সমস্যা হওয়ার কথা না। আমাদের ওপর জনগণের বিশ্বাস ও আস্থা আছে। দীর্ঘদিন একটানা ক্ষমতা থেকেও যে জনগণের বিশ্বাস ধরে রাখতে পেরেছি এটা আমাদের জন্য বড় অর্জন।

তিনি বলেন, ‘আমরা কতগুলো অভিযান চালাতে পেরেছি। জঙ্গিবাদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এই অভিযানগুলো কিন্তু অব্যাহত থাকবে। বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হবে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটা উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। এই স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন। ক্ষুধামুক্ত, দরিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছিলেন। আমরা বিশ্বাস করি আমরা তা পারবো।’

ইতোমধ্যে দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে আমরা উন্নীত হয়েছি। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা এগিয়ে যাবো। এই ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে যোগ করেন তিনি।

চট্টগ্রামের বিষয়ে তিনি বলেন, চট্টগ্রামের তো উন্নয়নের সীমাই নাই। কারণ এত বেশি উন্নয়ন আমরা করেছি সেখানে। আপনাদের মনে আছে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন কর্ণফুলী নদী দিয়ে টানেল করার আন্দোলন করেছিলেন। আজ সেখানে সেই টানেল কিন্তু আমরা নির্মাণ করছি। আমাদের দুর্ভাগ্য তিনি আর সেটা দেখে যেতে পারলেন না। ঠিক সেভাবে আমরা সারাটা বাংলাদেশে সঠিকভাবে উন্নয়ন করে যাচ্ছি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘বগুড়া। যে বগুড়ায় আমাদের ভোটই দেয় না সেখানেও কিন্তু যত উন্নয়ন তা আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। বগুড়ার লোক থাকতে কিন্তু এতটা উন্নয়ন হয়নি যতটা আমরা করতে পেরেছি। ঠিক সেভাবে যশোর বাগেরহাট, গাইবান্ধা…যে গাইবান্ধা এক সময় মানুষের খুবই দুরাবস্থা ছিল। আজ সেখানকার মানুষেরও জীবনমানের পরিবর্তন হয়েছে। আর ঢাকা শহরে তো আমরা ব্যাপক উন্নয়ন করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের উন্নয়ন কিন্তু তৃণমূল পর্যায়ে। এমন না যে আমরা শুধু শহরে উন্নয়ন করে যাচ্ছি। আমার গ্রাম আমার শহর স্লোগানে আমরা কাজ করছি। অর্থাৎ গ্রামে বসেও যাতে শহরের সুবিধা পায় সেভাবে কাজ করছি। আমাদের প্রত্যেকটা উন্নয়নের মূল লক্ষ্য হল আমাদের গ্রামের মানুষগুলো যেন সমান সুবিধা পায়। উন্নয়নের সেবা সেখানে পৌঁছায়।’

জনগণের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘এই যে উন্নয়ন, উন্নয়নের এই ধারা ধরে রাখতে হলে নৌকা মার্কায় ভোট অব্যাহত রাখতে হবে। নৌকা মার্কা ছাড়া উন্নয়ন হয় না। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে। কাজেই আপনারা জনগণের কাছে যাবেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথাগুলো বলবেন। আপনারা যদি চট্টগ্রাম সিটি নির্বাচনে ও ৫ টি উপনির্বাচনে আমাদের বার্তাগুলো জনগণের কাছে পৌঁছাতে পারেন তাহলে নিশ্চয়ই তারা আমাদের ভোট দিবে।’

তিনি বলেন, ‘বিশেষ করে আমাদের মা-বোনেরা তো দিবেই। কারণ আজ যে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। ছাত্র-সমাজ থেকে শুরু করে মেহনতী মানুষ, কৃষক-সমাজ…..প্রত্যেকের উন্নয়ন করে যাচ্ছি। কোনো শ্রেণীকেই আমরা বাদ দিচ্ছি না। প্রত্যেকটা সেক্টরের বিষয়ে সুনির্দিষ্টি পরিকল্পনা নিয়ে কাজ করছি।’

শেখ হাসিনা বলেন, ‘একটাই কথা ১৫ আগস্টে বাবা-মা সবাইকে হারিয়েছি। দেশটা স্বাধীন করতে আমরা বাবা-মা মারা গেছেন। যে স্বপ্ন নিয়ে আমার বাবা দেশটা স্বাধীন করে গেছেন তা পূরণ করতে হবে। এটাই হচ্ছে আমার জীবনের একমাত্র লক্ষ্য। সেখানে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনরা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করবেন। মানুষের জন্য কাজ করার চেয়ে ভাল লাগার বিষয় একজন রাজনৈতিক নেতার জন্য আর কী হতে পারে। সবাইকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে।’

আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভার সভাপতিত্ব করেন।

এ সভায় ঢাকা-১০, বগুড়া-১, বাগেরহাট-৪, যশোর-৬, গাইবান্ধা-৩ সংসদীয় আসনে উপনির্বাচন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাভোটমনোনয়ন বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT