চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে ক্যাপ্টেন, কেন ক্যাপ্টেন

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
১০:৩৮ পূর্বাহ্ন ০৭, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

শব্দটার বাংলা অর্থ অধিনায়ক।  খেলাধুলার ভাষায় যেটি ‘ক্যাপ্টেন’ বলেই বেশি পরিচিত। বাংলাদেশ টেস্ট দলের জন্য এই শব্দটা এখন গলার কাঁটা। দলটির ক্যাপ্টেন আসলে কে, তা বুঝতে রফাদফা হওয়ার জোগাড়।

কাগজে কলমে ক্যাপ্টেন বলা হচ্ছে মুশফিকুর রহিমকে। সেই তিনি সংবাদ সম্মেলনে বলছেন, কোচের চাওয়ায় দ্বিতীয় টেস্টের প্রথম দিন বেশির ভাগ সময় নিজে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করেছেন!

কী ভয়ঙ্কর! একজন অধিনায়ক যখন এভাবে কথা বলেন, তখন বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, ড্রেসিংরুম থেকেই অন্য কেউ তাকে পরিচালনা করেন। ফুটবলের মতো ক্রিকেট কখনো অতটা কোচ নির্ভর খেলা নয়। ফুটবলে প্রতি মিনিটে মিনিটে একটি দলকে কৌশল পাল্টাতে হয়। কোচ থাকেন সাইডলাইনে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে তিনি অধিনায়ককে স্মরণ করেন। খেলোয়াড়দের পজিশন নিয়ে দিক নির্দেশনা দেন।

ক্রিকেটে এই পজিশন বলতে ফিল্ডিং। যাতে কোচরা খুব একটা নাক গলান না। খেলা শুরু হওয়ার পর অধিনায়কই তার মতো করে ফিল্ডিং সাজান। লম্বা সময় ধরে খেলা হওয়ায় একজন কোচ সারাক্ষণ মাঠের পাশে বসে থাকতে পারেন না। তাছাড়া ক্রিকেট এমন খেলা মাঠে না থাকলে বোঝা কঠিন কোন ব্যাটসম্যানের জন্য কখন, কোথায় ফিল্ডিং সাজাতে হবে।

দ্বিতীয় টেস্টে টস জিতে বোলিং নেয়ার সিদ্ধান্ত কার, সেটি এখন আর তাই বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। যে মুশফিক মাঠে নিজের ইচ্ছামতো মতো দাঁড়াতে পারেন না, সেই মুশফিকের পক্ষে টসের সিদ্ধান্ত নেওয়া তো হিমালায় জয় করার মতো ব্যাপার!



বাংলাদেশ দলে হাতেগোনা যে কজন মেধাবী, পরিশ্রমী খেলোয়াড় আছেন, মুশফিক তাদের একজন। কিন্তু দিনকে দিন তাকে এমন অবস্থায় নামিয়ে আনা হচ্ছে যা দৃষ্টিকটু। এই দায় মুশফিকের ব্যক্তিত্বের।

দুজনে তফাৎ অনেক

ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফীও অনেক সময় এমন পরিস্থিতিতে পড়েন। কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজের বুদ্ধিতে বিশ্বাস রাখেন।

Reneta

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানোর ম্যাচে এমন একটি ঘটনা ঘটেছিল। দ্বিতীয় পানিপানের বিরতির সময় মাশরাফী স্পাইক পরিবর্তন করতে ড্রেসিংরুমে যান। তখন কোচকে বলেন এক-দুই ওভারের জন্য স্পিনার আনা যায় কি না। মোসাদ্দেক আগে কোনও এক ম্যাচে জিমি নিশাম এবং কোরি অ্যান্ডারসনকে বিপাকে ফেলেছিলেন। তাই ম্যাশের চিন্তা ছিল তাকে আক্রমণে আনার। মোসাদ্দেককে এনেই বাজিমাত করেন মাশরাফী। সেদিন রিয়াদ, সাকিবের ঐতিহাসিক জুটিতে বাংলাদেশ জয় পেলেও মোসাদ্দেক আক্রমণে এসে দ্রুত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের রান কমিয়ে রাখেন। কোচ মাশরাফীর ওই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। কিন্তু মাশরাফী ঠিকই নিজের মনের কথায় সায় দিয়ে উতরে যান। পরের ওভারে এসেই মোসাদ্দেক বাজিমাত করেন। গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ দুর্বল করে দেন। অধিনায়ক মাশরাফী এমনই।

শুক্রবার অধিনায়ক মুশফিকের তালগোল পাকানো সিদ্ধান্ত দেখেই বোঝা গেছে কিছু একটা সমস্যা হচ্ছে। প্রথম ছয় ওভারের ভেতর চারজন বোলার ব্যবহার করেন তিনি। চা বিরতির আগ পর্যন্ত তার পেসাররা ছিলেন ছন্নছাড়া। মুশফিক দূরে দূরে ফিল্ডিং করায় বোলারদের সঙ্গে ঠিক মতো কথাও বলতে পারছিলেন না। হয়তো জানতেন, কথা যা বলার ওই সাজঘর থেকে কেউ একজন বলে দিবেন!

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রাউন প্লাজায় বৈশাখী মেলা ও খাদ্য উৎসব ‘এসো হে বৈশাখ’

এপ্রিল ১৩, ২০২৬

বালেন শাহের চমক: নেপালের মন্ত্রিসভার সদস্যদের সম্পদের তথ্য প্রকাশ

এপ্রিল ১৩, ২০২৬

ঠাকুরগাঁওয়ে উৎপাদন হচ্ছে সুপার ফুড কেনুয়া

এপ্রিল ১৩, ২০২৬

ট্রাম্পের হুমকির পর কঠোর বার্তা আইআরজিসি’র

এপ্রিল ১৩, ২০২৬

আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT