চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কেরির সফর বাংলাদেশের জন্য ইতিবাচক’

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
১:১৭ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফর বাংলাদেশের জন্য যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন অান্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা। দুই দেশের মধ্যকার দীর্ঘমেয়াদী ও বিস্তৃত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে কেরি ২৯ আগস্ট ঢাকায় আসছেন বলে নিশ্চিত করেছে মর্কিন পররাষ্ট্র দপ্তর।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির মনে করেন, জন কেরির এই সফর গুরুত্বপূর্ণ কয়েকটি কারণে। প্রথমত, দেশটির সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক এবং দীর্ঘকালীন সম্পর্ক রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করে আসছে।

“সেই যুক্তরাষ্ট্র থেকে যখন পররাষ্ট্রমন্ত্রীর মতো একজন উচ্চ পর্যায়ের ব্যক্তি সফরে আসেন, সেটাকে নিশ্চয়ই আমরা ইতিবাচকভাবে দেখব,’ বলেন তিনি, “এ পর্যায় থেকে সফরটি হচ্ছে, এটাই অনেক ভালো খবর।”

হুমায়ুন কবির বলেন, ‘যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে আমরা মনে করতে পারি – নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক বিষয়াবলি নিয়ে আলোচনা, সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে একে অপরকে সহায়তা করা, আন্তর্জাতিক শান্তি মিশনে বাংলাদেশের ভূমিকায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা – এ সবগুলো বিষয়ই দ্বিপাক্ষিকভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ দু’দেশের দিক থেকেই নিজেদের মতো করে এর তাৎপর্য রয়েছে।’

কাজেই দ্বিপাক্ষিকতা এবং দ্বিপাক্ষিকভাবে লাভবান হওয়ার একটা সুযোগ এখানে রয়েছে বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত।

আর যেহেতু এটা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সফর, সেহেতু রাজনৈতিক পরিসরে নিজেদের মধ্যে প্রচুর আলোচনা ও পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রকে বিস্তৃত করার সুযোগ একটি ইতিবাচক দিক বলে উল্লেখ করেন তিনি।

Reneta

মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণমাধ্যম সম্পর্ক বিষয়ক কার্যালয়ের পাঠানো বিবৃতিতে বৃহস্পতিবার বলা হয়, বিভিন্ন বৈশ্বিক বিষয়ে দু’দেশের ক্রমবর্ধমান সহযোগিতা নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী কেরি বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও গণতন্ত্র, উন্নয়ন, নিরাপত্তা এবং মানবাধিকার বিষয়ে দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ওপরেও তিনি জোর দেবেন।

এ সফর সম্পর্কে বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, “অনেকদিন ধরেই এই সফরের কথা চলছিল। বিভিন্ন কারণে তিনি আসতে পারেননি, এখন আসছেন। সফরে সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। বিশেষ করে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আলোচনা হবে। সেজন্যই এখন প্রস্তুতি পর্ব চলছে।”

২৯ তারিখেই পররাষ্ট্রমন্ত্রী কেরি ঢাকা থেকে ভারতের নয়াদিল্লি চলে যাবেন। সেখানে ৩১ আগস্ট পর্যন্ত তার সফর নির্ধারিত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন কেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT