চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমব্রিজ অ্যানালিটিকা: ফেসবুককে ৫শ’ কোটি ডলার জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুকের বিরুদ্ধে আবারও ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ

কোটি কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য পাচারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ৫শ’ কোটি মার্কিন ডলার জরিমানা করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।

যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা ২০১৪ সাল থেকে ফেসবুকের কাছ থেকে অর্থের বিনিময়ে এসব তথ্য হাতিয়ে নিয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগ ইতোমধ্যে স্বীকারও করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

বিবিসি জানায়, প্রায় ৮ কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বেহাত ও অপব্যবহারের অভিযোগ নিয়ে এফটিসি গত বছরের মার্চে তদন্তে নামে।

Banglabid

তদন্ত শেষে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় ব্যর্থ হওয়ার প্রমাণ পাওয়ায় ফেসবুককে রেকর্ড ৫শ’ কোটি ডলার জরিমানা করেন মার্কিন এ বাণিজ্য নিয়ন্ত্রক সংস্থার কমিশনাররা।

৩-২ ভোটে এফটিসি’তে জরিমানার এই সিদ্ধান্ত অনুমোদন পায় বলে শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানায় ওয়াল স্ট্রিট জার্নাল।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বোটে জরিমানার পক্ষে ছিলেন রিপাবলিকানরা। আর ডেমোক্র্যাটরা বিরোধিতা করেছেন। ডেমোক্র্যাটদের অনেকে ফেসবুকের ওপর আরও কঠোর নীতিমালা আরোপের দাবি জানিয়েছেন। কেউ আবার এফটিসির সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন এই জরিমানা যথেষ্ট নয়।

Reneta

জরিমানার বিষয়টি এখন বিচার বিভাগের দেওয়ানি শাখায় চূড়ান্ত অনুমোদন পেতে হবে। তবে সেই অনুমোদন পেতে কতদিন লাগবে সেটি স্পষ্ট নয়।

চূড়ান্ত হয়ে গেলে এটিই হবে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর এফটিসি’র আরোপিত সবচেয়ে বড় অংকের জরিমানা।

এ ব্যাপারে বিবিসি ফেসবুক ও এফটিসি’র সঙ্গে যোগাযোগ করলে কোনো কর্তৃপক্ষই মন্তব্য করতে রাজি হয়নি।

অবশ্য চলতি বছরের শুরুতেই ফেসবুক বলেছিল, ঠিক এই পরিমাণ জরিমানাই ধারণা করছে তারা। এজন্য বিনিয়োগকারীদেরকে গত এপ্রিলেই কর্তৃপক্ষ বলে দিয়েছিল, তারা আগেই জরিমানার টাকাটা সরিয়ে রাখছে, যেন জরিমানা দেয়ার সময় এর প্রভাব প্রতিষ্ঠানটির ব্যবসার ওপর তেমন একটা না পড়ে।

ফলে ফেসবুকের বিনিয়োগকারীরা জরিমানার খবরটি বেশ ইতিবাচকভাবেই নিয়েছেন, যার প্রমাণ হলো কোম্পানিটির শেয়ারের সূচক ১.৮ শতাংশ বেড়ে যাওয়া।

এর আগে গত বছরের অক্টোবরে কেমব্রিজ অ্যানালিটিকা ইস্যুতে যুক্তরাজ্যও ৫ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করেছিল যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনার’স অফিস (আইসিও)। এটিও ছিল যুক্তরাজ্যে আইসিও’র আরোপিত এ ধরনের সবচেয়ে বড় অংকের জরিমানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেমব্রিজ অ্যানালিটিকাফেসবুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুধ নিয়ে দ্বিতীয়দফার পরীক্ষায় ১০টি নমুনার ১০টিতেই এন্টিবায়োটিক

পরবর্তী

এমপিদের বিশ্বকাপে পেশাদার ক্রিকেটার!

পরবর্তী

এমপিদের বিশ্বকাপে পেশাদার ক্রিকেটার!

রাস্তার উপর হঠাৎ ধসে পড়লো পাহাড়, ২ পথচারী নিহত

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT