চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন ব্যবসা করছে আয়ুষ্মানের ‘বিতর্কিত’ ছবি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

শুক্রবার মুক্তি পেয়েছে বলিউডের প্রথম সমকামী রোমান্টিক কমেডি ‘শুভ মঙ্গল জাদা সাবধান’। মুক্তির দিনেই ছবিটি আয় করে নিয়েছে সাড়ে নয় কোটি রুপি। আয়ুষ্মানের ক্যারিয়ারে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকার তিন নম্বরে স্থান করে নিয়েছে ছবিটি।

দ্বিতীয় দিনে ছবিটির আয় হয়েছে প্রায় এগার কোটি। অর্থাৎ পঞ্চাশ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি মাত্র দুই দিনেই আয় করে ফেলেছে ২০ কোটি রুপি।

এই সিনেমায় এক সমকামী তরুণের ভূমিকায় অভিনয় করছেন তারকা অভিনেতা আয়ুষ্মান খুরানা। নিজের বয়ফ্রেন্ডের প্রতি সমাজের রক্ষণশীল মনোভাবের বিরুদ্ধে তার লড়াই তুলে ধরা হয়েছে সিনেমার কাহিনীতে।

বলিউডে সমকামীদের বিষয়টি খুব একটা তুলে ধরা না হলেও ২০১৮ সালে ভারতে সমকামী সেক্স বৈধ ঘোষণার পর থেকে এই পরিস্থিতি পালটাতে শুরু করেছে।

‘শুভ মঙ্গল জাদা সাবধান’ সিনেমায় সমকামী যুগলের মধ্যে নানা রোমান্টিক অন্তরঙ্গ দৃশ্য দেখানো হয়েছে, রয়েছে চুমুর দৃশ্যও। নানা মহল থেকে তীব্র সমালোচনা ও আক্রমণ করা হয়েছে। তবুও মুক্তির আগে সিনেমার ট্রেলার দেখা হয়েছে পাঁচ কোটি বারেরও বেশি।

‘শুভ মঙ্গল জাদা সাবধান’ ছবিটি পরিচালনা করেছেন হিতেশ খেওয়ালা। ছবিটি ৬৫ কোটি রুপি আয় করতে পারলে ‘হিট’ এর তালিকায় নাম লেখাতে পারবে। ধারণা করা হচ্ছে ছবিটি প্রত্যাশা পূরণ করতে খুব বেশি সময় নিবে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়ুষ্মানশুভ মঙ্গল জাদা সাবধানসমকামী
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের কিছু অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

মে ২০, ২০২৬

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT