চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন থাকবে টেস্টের তৃতীয় দিনের আবহাওয়া?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

শীতের শুরুতে বৃষ্টি! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব মিরপুর টেস্টে। অসময়ের বৃষ্টি ম্যাচের ভাগ্য নির্ধারণে রাখতে পারে বড় ভূমিকা।

আলো স্বল্পতায় প্রথমদিন খেলা হয়েছে ৫৭ ওভার। রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে খেল হল মোটে ৬.২ ওভার। আবহাওয়ার পূর্বাভাস বলছে, তৃতীয় দিনও অলস সময় কাটাতে হতে পারে বাংলাদেশ ও পাকিস্তান দলের ক্রিকেটারদের।

সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে থেমে থেমে। দুপুরের পর বেড়েছে কিছুটা। ঘড়ির কাটায় যখন বেলা তিনটা, আনুষ্ঠানিকভাবে দেয়া হয় দিনের খেলা পরিত্যক্তের খবর। এ প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখনও স্টেডিয়ামের আকাশ থেকে ঝরছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।

সোমবার মিরপুর টেস্টের তৃতীয় দিনের সকালে সেটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ, ‘ঘূর্ণিঝড় উপকূল থেকে এখনো দূরে আছে। যখন কাছাকাছি চলে আসবে বৃষ্টিটা তখন আরও বাড়বে।’

‘আমার ধারণা আজ মধ্যরাত বা কাল সকাল থেকে বৃষ্টি বাড়বে। রাজধানী ঢাকাসহ পুরো দক্ষিণাঞ্চলে কাল বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। আকাশ পরিষ্কার হতে ধারণা করা হচ্ছে কাল দিন পুরোটা এবং পরের দিনের অর্ধেক পর্যন্ত সময় লাগবে।’

টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চ বিরতির পর শুরু হয়েছিল দ্বিতীয় দিনের খেলা। ৬.২ ওভার হওয়ার পর ফের শুরু হয় বৃষ্টি। পাকিস্তানের সংগ্রহ তখন ২ উইকেটে ১৮৮ রান।

Reneta

বাবর আজমের পর ফিফটি ছুঁয়েছেন আজহার আলী। তৃতীয় উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটির অবদান ১১৮ রান। অধিনায়ক বাবর ৭১ ও আজহার ৫২ রানে অপরাজিত আছেন।

শনিবার টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে সফরকারীরা ২ উইকেট হারিয়ে তোলে ১৬১ রান। মাঠে গড়ায় দুটি সেশন।

প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় সেশনটি তারা পার করে নির্বিঘ্নে। বাংলাদেশ সফরে প্রথম ফিফটির দেখা পান অধিনায়ক বাবর আজম। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম নেন দুটি উইকেট।

পাকিস্তানের ইনফর্ম ওপেনার আবিদ আলিকে ব্যক্তিগত ৩৯ রানে থাকার সময় বোল্ড করেন তাইজুল। আরেক ওপেনার আব্দুল্লাহ শফিককে ২৫ রানে বোল্ড করে সাজঘরে পাঠান বাঁহাতি স্পিনার। ৭০ রানে দুই উইকেট হারানো পাকিস্তান ১১৮ রানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে ভালো অবস্থানে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা টেস্টমুমিনুললিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

প্রথম দিনের উচ্ছ্বাস দ্বিতীয় দিনেই উধাও?

জুলাই ২৫, ২০২৬

ট্রাম্পের হস্তক্ষেপের ব্যাপারে ইনফান্তিনোকে নিয়ে তদন্ত করবে না আইওসি

জুলাই ২৫, ২০২৬

দায়িত্ব নিয়েই পদত্যাগের হুমকি ক্লপের

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আরও ৩ দাবি বিক্ষোভকারীদের

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT