চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন জমলো ৬০ কোটি বাজেটের ‘মির্জাপুর ২’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ন ৩০, অক্টোবর ২০২০
অন্যান্য, বিনোদন
A A

২০১৮ সালে অ্যামজন প্রাইমে মুক্তি পেয়েছিলো ভারতীয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’। তুমুল সাড়া পেয়েছিলো ওয়েব সিরিজটি, যা ভাবতে পারেননি নির্মাণের সঙ্গে কেউ। এর বাজেট কতো ছিলো জানেন? মাত্র ১২ কোটি রুপি! 

এদিকে প্রথম সিজন মুক্তির পর থেকেই এর দ্বিতীয় সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দর্শকরা। প্রায় দুই বছর পর অবশেষে চলতি মাসে সিরিজটির দ্বিতীয় সিজন এল। কেমন সাড়া ফেলেছে এটি, বাজেটেই বা কতো?

‘মির্জাপুর’ এর প্রথম সিজন তুমুল সাড়া ফেলে দেয়ার পর দ্বিতীয় সিজনে বাজেট বেড়ে দাঁড়ায় অন্তত পাঁচ গুণ বেশি। অর্থ্যাৎ ‘মির্জাপুর ২’ এর বাজেট ছিলো ৬০ কোটি রুপি! আর জনপ্রিয়? এর সিজন ২ মুক্তির দু’দিন পার হতে না হতেই এর তৃতীয় সিজনের জন্য ট্রেন্ড শুরু করেন ভারতীয় দর্শকরা।

এ বিষয়ে মির্জাপুর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী একটি সাক্ষাতকারে সম্প্রতি জানিয়েছেন, এর আগে তার অভিনীত কোন সিরিয়াল বা চলচ্চিত্রের জন্য এরকম ক্রেজ তিনি দেখেননি; যেটি ‘মির্জাপুর’ ওয়েব সিরিজের জন্য তিনি দেখেছেন। শুধু তাই নয়, কলিন ভাই চরিত্রটি যেন তাকে আলাদা একটি পরিচয়ে পরিচিত করেছে। যা অন্য কোন চরিত্রে অভিনয় করে তিনি পাননি।

তিনি আরো জানিয়েছেন, প্রথম মৌসুমের পর ‘মির্জাপুর’ এর দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের যেমন আগ্রহ ছিল ঠিক তেমনি দ্বিতীয় সিজনের পর এর তৃতীয় সিজন নিয়েও দর্শকদের তেমনই আগ্রহ তৈরী হয়েছে।

যদিও অনেক সমালোচক বলছেন, মির্জাপুরের প্রথম সিজন দেখার পর দর্শকের মধ্যে যে আগ্রহ তৈরী হয়েছিলো, সেটা এর দ্বিতীয় সিজন পূরণ করতে ব্যর্থ হয়েছে।

Reneta

এদিকে এর তৃতীয় সিজন নির্মাণ হলে সেটির বাজেটও প্রায় তিন গুন বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই সাথে ওয়েব সিরিজটিতে অভিনেতাদের জনপ্রিয়তা দিক দেখলে তাদেরও পারিশ্রমিক বৃদ্ধি পেতে পারে।

গুরমিত সিং এর পরিচালনায় ‘মির্জাপুর সিজন ২’ ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন কুলভূষণ খারবান্দা, আলি ফজল, দিব্যেন্দু, রসিকা দুগগাল, ভিক্রান্ত মাসসী, রাজেশ তাইলং, শিবা চাড্ডা, শুভ্রজ্যোতি বারাট, শ্বেতা ত্রিপাঠি সহ আরো অনেকেই। 

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েব সিরিজকলিন ভাইপঙ্কজ ত্রিপাঠিমির্জাপুরহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT